Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

মাথা থেঁতলে খুন তরুণী, শহরে ফিরল ‘স্টোনম্যান’ আতঙ্ক

ময়নাতদন্ত রিপোর্টে মেলেনি ধর্ষণ বা যৌন হেনস্তার প্রমাণ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৯:৩৭

options
link
মাথা থেঁতলে খুন তরুণী, শহরে ফিরল ‘স্টোনম্যান’ আতঙ্ক zoom
প্রতীকী ছবি।

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ময়দানে ফের রহস্যজনকভাবে খুন। দু’বছরের শিশুকন্যার পর এবার ময়দানে রহস্যজনকভাবে খুন হলেন এক অজ্ঞাতপরিচয় তরুণী। মঙ্গলবার ময়দানের ইলিয়ট পার্কের কাছে রাগবি মাঠে পড়ে থাকতে দেখা যায় ৩০ থেকে ৩২ বছর বয়সি এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। পরনে ছিল সায়া, ব্লাউজ ও সোয়েটার। মাথায় ছিল ভারী কোনও কিছু দিয়ে আঘাতের চিহ্ন। সেই কারণেই ওই তরুণী খুন হন বলে প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশের অনুমান।

[প্রেমের মরশুমে ঝোড়ো ইনিংস শীতের, পাঁচ বছরে রেকর্ড ঠান্ডা]

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করে ময়দান থানার পুলিশ। তদন্তে নামেন লালবাজারের ‘হোমিসাইড’ বিভাগের গোয়েন্দারাও। কিন্তু এদিন রাত পর্যন্ত খুন হওয়া ওই তরুণীর কোনও পরিচয় জানতে পারেনি গোয়েন্দা পুলিশ। পরিচয় জানতে কলকাতা-সহ রাজ্যের প্রায় প্রতিটি থানায় নিহত তরুণীর ছবি পাঠিয়েছে লালবাজার। সেই সঙ্গে কোনও থানা এলাকায় কোনও তরুণী নিখোঁজ রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।

Advertisement

[সন্ধে নামলেই চোখে রক্তের ধারা, শাপমুক্ত করল এসএসকেএম]

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে গোয়েন্দা পুলিশের অনুমান, ইট বা ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে ওই তরুণীকে খুন করা হয়েছে। তবে ধর্ষণ বা যৌন হেনস্তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ময়নাতদন্তে। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই ময়দানেই দু’বছরের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরেই নিজের ওই শিশুকন্যাকে গলা টিপে খুন করে বাবা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.