Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

থানার ভিতরই মহিলা পুলিশকর্মীর উপর হামলা, অভিযোগ এক মহিলার বিরুদ্ধেই

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৮, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৮, ২১:২৪

options
link
থানার ভিতরই মহিলা পুলিশকর্মীর উপর হামলা, অভিযোগ এক মহিলার বিরুদ্ধেই zoom
Advertisement

অর্ণব আইচ: থানায় অভিযোগ করতে এসে মহিলা পুলিশকর্মীর উপরই হামলা চালানোর অভিযোগ উঠল। তাঁর উপর চড়াও হয়ে রীতিমতো তাঁকে মারধরের অভিযোগ উঠেছে অন্য এক মহিলার বিরুদ্ধে। শুক্রবার গার্ডেনরিচ থানায় ঘটেছে এই ঘটনা।

[মুহুরি স্ত্রীর সাহায্যে বারবার জামিন, ফের পুলিশের জালে কুখ্যাত ল্যাংড়া গৌতম]

এই বিষয়ে মায়াদেবী নামে এক মহিলার বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গার্ডেনরিচ এলাকায় দুই পরিবারের মধ্যে গোলমাল হয়। সেই বচসাই গড়ায় হাতাহাতিতে। গোলমালের পর দুই পরিবারের লোকেরাই গার্ডেনরিচ থানায় আসেন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে। এক পরিবারের লোকেরা অন্য পরিবারের লোকেদের দেখে ফুঁসতে থাকেন। তারপর থানার মধ্যেই শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, গোলমালের রেশ ধরেই এক মহিলা অন্য এক মহিলাকে গালিগালাজ করতে থাকেন। তখন থানায় ডিউটিতে ছিলেন মহিলা হোমগার্ড ইয়াসমিন খাতুন। তিনি মহিলার কাছে যান। তাঁকে থানার মধ্যে গোলমাল করতে বারণ করেন। কিন্তু মায়াদেবী নামে ওই মহিলা পুলিশকর্মীকে পালটা হুমকি দেন মহিলা পুলিশকর্মীকেই। তিনি প্রতিবাদ করে উঠলে তাঁর উপর চড়াও হন ওই মহিলা। অভিযোগ, তাঁকে গালিগালাজ ও মারধর শুরু করেন মায়াদেবী। এমনকী পুলিশ কর্মীর ইউনিফর্মও ছিঁড়ে দেন তিনি বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ট্রেনে দশ টাকার ঠান্ডা জলে তেষ্টা মেটাচ্ছেন? আদতে বিষ পান করছেন না তো!]

এরপর বেগতিক দেখে থানা থেকে পালিয়ে যান ওই মহিলা। মহিলা হোমগার্ডের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানার মধ্যে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.