নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: প্রায় একুশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে চিৎপুরে রেলের গুদাম থেকে খড়দহের এক যুবকের মৃতদেহ উদ্ধার হল৷ মহম্মদ জুনেইদ (২৬) নামে ওই যুবকের বাড়ি খড়দহ থানা এলাকার বন্দিপুর পঞ্চায়েত এলাকায়৷ তাঁর দেহে ছুরির আঘাত পাওয়া গিয়েছে৷ ঘটনায় সুলতান ও দিলওয়ারা নামে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
শনিবার সকালে পুলিশ চিৎপুরে রেলের গুদাম থেকে পচাগলা দেহ উদ্ধার করে৷ পেশায় গ্রিলের মিস্ত্রি জুনেইদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি৷ ৪ ডিসেম্বর খড়দহ থানায় ওই যুবকের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়৷ পুলিশ সূত্রে খবর, খড়দহেরই শাহনাজ বিবি নামে এক তরুণীর সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল জুনেইদের৷ তারপর জুনেইদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান৷ কিছুদিন পর ফের জুনেইদের সঙ্গে শাহনাজের সম্পর্ক গড়ে উঠলে জুনেইদ শ্বশুরবাড়িতে গিয়ে থাকছিলেন বলে তাঁর পরিবারের তরফে জানা যায়৷
শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই জুনেইদ নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে৷ যুবকের পরিবারের তরফে জানানো হয়, যখন বনিবনা হচ্ছিল না বলেই স্ত্রী শাহনাজ বিবির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল জুনেইদের৷ কিন্তু শাহনাজ বিবির মা সুলতানি ফের তার সঙ্গে জুনেইদের মসজিদে নিয়ে গিয়ে বিয়ে দেন৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১