সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল খেলতে গিয়ে মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। মৃতের নাম অজয় সরকার। রবিবার ছুটির বিকেলে ফুটবল খেলতে গিয়েই ঘটে বিপত্তি। আহত অজয়কে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের কোড়া এলাকায়।
[জায়ের সঙ্গে ঝামেলায় ছেলেকে খুন, মৃত সন্তান কোলে থানায় আত্মসমর্পণ গৃহবধূর]
জানা গিয়েছে, বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেন অজয়। এলাকায় সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তাঁর পরিচয় ছিল। এদিন বিকেলে বড় দাদার সঙ্গে বাড়ির কাছের একটি মাঠে ফুটবল খেলতে যান ওই যুবক। সন্ধ্যার মুখে খেলা শেষ হলে বাড়ি ফেরার তোড়জোর করছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মাঠের গোলপোস্টের কাছে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। আচমকা সেই খুঁটিতে হাত লেগে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। সঙ্গেসঙ্গেই সাহায্যের জন্য চিৎকার করে ওঠেন। সন্ধ্যা নামলেও সহ খেলোয়াড়দের অনেকেই তখন মাঠের ভিতরে এদিক ওদিক ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। কাছেই ছিলেন অজয়ের দাদাও। সবাই মিলে ছুটে আসেন। গুরুতর আহত যুবককে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[এনজেপিতে ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার চার লক্ষ টাকার নিষিদ্ধ বিদেশি পণ্য]
বন্ধুরা উদ্ধারের পর দেখেন প্রায় নিস্তেজ হয়ে গিয়েছেন অজয়। মুখে হাত দিয়ে দেখা যায় দাঁত লেগে গিয়েছে ওই যুবকের। দাঁত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা হলে দু’বার নিশ্বাস ফেলেন অজয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এমন সম্ভাবনাময় ফুটবলারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। অভিযোগ, বিদ্যুতের খুঁটিগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। অনেক খুঁটিতে লাগানো ফিডার বক্স খোলা মুখ অবস্থায় পড়ে রয়েছে। এলাকায় বিদ্যুতের খুঁটিগুলিকে রীতিমতো মারণ ফাঁদ বলা যায়। তারমধ্যে দিয়েই চলাচল করেন বাসিন্দারা। বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এদিকে পুরসভা বা বিদ্যুৎ দপ্তরের কোনও খেয়াল নেই। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বিদ্যুৎ দপ্তরের এহেন গাফিলতির জন্যই প্রাণ গেল অজয়ের। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। একই সঙ্গে খেলতে এসে ভাইয়ের মর্মান্তিক পরিণতিতে হতবাক দাদা বিজয়।
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী