Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Saayoni Ghosh

তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে নিয়ে ধুন্ধুমার, দেখেও চুপ অভিষেক ‘ঘনিষ্ঠ’

যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে প্রশ্ন, এটা কি আপনার সই? ক্লিয়ার করুণ। সই আপনার হলে অবিলম্বে ইস্তফা দিন। মেসেজগুলি দেখেও কোনও উত্তর দেননি সায়নী।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৪:২৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৪:২৫

options
link
তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে নিয়ে ধুন্ধুমার, দেখেও চুপ অভিষেক ‘ঘনিষ্ঠ’ zoom
ফাইল ছবি।

লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ‘বিদ্রোহী’ ১৯ জন তৃণমূল সাংসদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই চিঠি। তাঁতেই রয়েছে সায়নী ঘোষের স্বাক্ষর। সেই চিঠির প্রতিলিপি যুব তৃণমূলের গ্রুপে পাঠিয়ে সায়নীকে প্রশ্ন, এটা কি আপনার সই? ক্লিয়ার করুণ। সই আপনার হলে অবিলম্বে ইস্তফা দিন। মেসেজগুলি দেখেও কোনও উত্তর দেননি দলের অ্যাডমিত তথা যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী।

তৃণমূলে ভাঙনের শুরুতেই দলের সব কমিটি ভেঙে দেয় দল। অন্যান্য় কমিটিতে রদবদল হলেও নতুন কমিটিতে যুব তৃণমূলের সভাপতি পদে সায়নী ঘোষকেই রাখা হয়। এরই মধ্যে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ১৯ জন তৃণমূল সাংসদ এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন সায়নীও। এই সিদ্ধান্তের কথা জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন এই ‘বিদ্রোহী’ সাংসদরা। এই খবর প্রকাশ্যে আসতেই দলের অন্দরে শুরু হয় জোর জল্পনা। যুব তৃণমূলের হোয়াসটঅ্যাপ গ্রুপে একাধিক প্রশ্নের মুখে পড়েন সায়নী। দু-তিন দিন ধরেই অভিষেক ঘনিষ্ঠ সায়নীকে নিয়ে গ্রুপে প্রশ্ন তুলছিলেন যুব তৃণমূল নেতারা। গতকাল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা চিঠি প্রকাশ্যে আসতেই সেই চিঠির প্রতিলিপি গ্রুপে আপলোড করে যুব নেতারা প্রশ্ন করেন, “এই সই কি আপনার? আপনার সই হয়ে থাকলে এখনও পর্যন্ত এই গ্রুপে কেন আছেন?” অন্য এক নেতা লিখেছেন, “ক্লিয়ার করে জানান। আর যদি সত্যি আপনার সই হয় তাহলে আগে ইস্তফা দিন।” কয়েকদিন আগে ‘নিরুদ্দেশ’ সায়নীর খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন এক যুব নেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এই গ্রুপের অ্যাডমিন সায়নী নিজেই। মেসেজগুলি সিনও করেছেন তিনি। কিন্তু কোনও উত্তর দেননি। এই গ্রুপে ক্যামাক স্ট্রিটের কয়েকজনও রয়েছেন। তাঁরাও মেসেজগুলি সিন করেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, তৃণমূলের নতুন কমিটিতে থাকা মালা রায় ও সায়নী ঘোষ ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন। মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে গতকালই সরানো হয়েছে মালা রায়কে। এই পদে আনা হয়েছে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। নতুন কমিটিতে রাজ্যের যুব তৃণমূল সভাপতি রাখা হয়েছিল সায়নী ঘোষকে। তিনিও ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে যুব সভাপতি পদ থেকে অভিষেক ‘ঘনিষ্ঠ’ সায়নীকে সরানো হয়নি। এই আবহে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকে নিয়ে ধুন্ধুমার হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.