অর্ণব আইচ: দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন (Murder) যুবক। শুক্রবার সকালে পর পর এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল চিৎপুর (Chitpur) এলাকা। ছুরির (Sharp Weapon) আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম শেখ দুলারা, বয়স ২৯ বছর। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কে এল দাস রোডে দুই যুবক নেশা করে রাতে সেখানেই শুয়েছিল। সকালে উঠে নেশার ভাগ নিয়ে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। প্রথম থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। আচমকাই একজন ধারালো অস্ত্র দিয়ে অপরজনকে কোপাতে (Stab) শুরু করে। আহত বছর উনত্রিশের শেখ দুলারা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। হাতে, গলায় কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: রাতভর বন্ধ থাকার পর ফের শুরুর মুখে উদ্ধারকাজ, আজই কি মুক্তি উত্তরকাশীর শ্রমিকদের?]
ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকা থেকে শিবু বলে একজনকে আটক করেছে। পুলিশি জেরায় শিবু জানিয়েছে, সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে কি খুনি পলাতক? নাকি শিবুই আসল দোষী? কিছুটা ধন্দে পুলিশও। এলাকাবাসী ও শিবুর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে আসল দোষীর সন্ধানে শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: কুয়াশা ঢাকা কলকাতার সকাল, তাপমাত্রা কমে শীতের আমেজ জেলায় জেলায়]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর