সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর সাজাতে বড় আকারের স্মার্ট টিভি লাগানোর শখ অনেকেরই থাকে৷ কিন্তু শখ থাকলেও, তাঁদের পথ আটকায় পকেট৷ টাকার কথা ভেবে পিছিয়ে আসেন বা দোকানে গিয়েও সাধারণ টিভি কিনে বাড়িতে ফেরেন অনেকে৷ কিন্তু এবার বোধহয় তাঁদের সেই শখ, পূরণ হতে চলেছে৷ একটা স্মার্টফোনের চেয়েও কম দামে এবার একটি স্মার্ট টিভি কিনতে পারবেন কোনও গ্রাহক৷ সৌজন্যে The Samy Informatics নামের একটি সংস্থা৷
[মোবাইলে এই পাঁচটি অ্যাপ আপনাকে রাখতেই হবে]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ৩২ ইঞ্চির এই নয়া স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে সংস্থাটি৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে, দেশীয় সরঞ্জাম দিয়ে এই টিভি তৈরি হচ্ছে এ দেশেই৷ অন্যান্য সংস্থার টিভির মতো বাইরের দেশ অর্থাৎ চিন, উত্তর কোরিয়া বা থাইল্যাণ্ড থেকে আমদানি করতে হচ্ছে না সেই সরঞ্জাম৷ কর্তৃপক্ষের দাবি, তাঁদের টিভি অনায়াসে চ্যালেঞ্জের মুখে খেলতে পারে এলজি, স্যামসং, প্যানাসনিকের মতো স্মার্ট টিভি নির্মাণকারী সংস্থাগুলিকে৷ প্রযুক্তিতে সকলের চেয়ে উন্নত হওয়ার পাশাপাশি, দেশের মধ্যবিত্তের কথাও মাথায় রেখেছেন নির্মাতারা৷ষ তাঁরা জানিয়েছেন, সাধারণ স্মার্ট ফোনের চেয়েও কম দামে বিক্রিত হবে এই টিভি৷ যার মূল্য ধার্য হয়েছে মাত্র ৪৯৯৯ টাকা৷
[অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টল করবেন অ্যালেক্সা? ]
কী কী রয়েছে এই নয়া স্মার্ট টিভিতে? এতে থাকছে ১৩৬৬X৭৮৬ পিক্সেলের ৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে৷ হাই রেজিলিউশন ভিডিও কোয়ালিটি৷ ৫১২ এমবি ব়্যাম ও ৪ জিবি স্টোরেজ৷ অ্যানড্রয়েড ৪.৪ এবং আগে থেকেই ইনস্টল করা থাকছে ফেসবুক, ইউটিউবের মতো একগুচ্ছ অ্যাপ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১