সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবন এবং ছুটির অভাব – এরজন্য জীবনে স্ট্রেস আসবে তা আর অস্বাভাবিক কী! কাজের চাপে প্রতিদিন হারিয়ে যাচ্ছে নিজের মতো কাটানোর সময়৷ চাপ কাটানোর অনেক টোটকা আমরা ব্যবহার করে থাকলেও, বেশিরভাগ ক্ষেত্রে সেই টোটকা ঠিকঠাক কাজে লাগে না৷ কিন্তু এমন কিছু উপায় আছে যা সহজেই আপনাকে চাপমুক্ত রাখতে পারে৷
কী সেই উপায় তা জেনে নিন এই প্রতিবেদনে৷

১. লেবু খান
যখনই দেখবেন স্ট্রেস নিতে পারছেন না, তখনই লেবু খান৷ লেবু রক্তচাপ কমানোর পাশাপাশি শরীরের সতেজতাও বৃদ্ধি করে৷ তাই লেবু খাওয়া স্ট্রেস কমাতে সাহায্য করে৷
২. আড়মোড়া ভাঙুন
টায়ার্ড লাগলে কিংবা অত্যন্ত স্ট্রেসড লাগলে আড়মোড়া ভাঙুন৷ এতে শরীরের আলসেমি দূর হয়৷ পাশাপাশি, হাত-পায়ের সঞ্চালনার ফলে রক্ত চলাচলও ঠিক হয় এতে কিছুটা হলেও শারীরিক সতেজতা ফিরে পাওয়া যায়৷
৩. হাসতে থাকুন
যদি খুব চাপ থাকে জীবনে তবে সাময়িকভাবে চাপ কাটাতে মজার ভিডিও দেখুন৷ হাসি শরীর সুস্থ রাখতে সাহায্য করে৷ পাশপাশি হাসলে স্ট্রেস দূর হয়৷ তাই হাসুন এবং জীবনের টেনশনদের বিদায় জানান৷

৪. পছন্দের গান শুনুন
কিছুটা নিজের জন্য সময় বের করে পছন্দের গান শুনুন৷ সঙ্গে নিজেও গান গাইতে পারেন৷ এতে টেনশন দূর হয়৷ পাশাপাশি মনও হালকা লাগে৷
৫. হেঁটে আসুন
কাজে চাপ বাড়লে এবং টেনশন হলে, একটু নিজের জন্য সময় বের করুন৷ তারপর আশেপাশে একটু হেঁটে আসুন৷ এতে মন হালকা হবে৷ পরিবেশের সংস্পর্শে আসলে মন ভাল হয়৷ তাই একটু হেঁটে আসুন৷
৬. চুইংগামে টেনশন হাওয়া
খুব টেনশন হচ্ছে? সমস্যায় সমাধান খুঁজে পাচ্ছেন না? স্ট্রেস বাড়ছে? চুইংগাম চিবোন৷ এতে চোয়াল এবং ব্রেনের এক্সারসাইজ হয়৷ তাতে বুদ্ধি খোলে৷
আর কী? এবার এই পন্থাগুলি মেনে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করুন এবং স্ট্রেস ফ্রি জীবন কাটান৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর