সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও-কে টক্কর দিতে এবার অবিশ্বাস্য দামে দৈনিক ১ জিবি করে 4G ডেটা দিচ্ছে এয়ারটেল৷ শুধু ডেটাই নয়, সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলেরও সুযোগ মিলবে ওই একই প্ল্যানে৷
দেশের বৃহত্তম টেলিকম অপারেটার এয়ারটেল এবার মাত্র ৩৪৫ টাকায় দৈনিক ১ জিবি করে ফোর-জি ডেটা দিচ্ছে গ্রাহকদের৷ সঙ্গে প্রতিদিন আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি কল৷ ১ জিবির মধ্যে ৫০০ এমবি মিলবে দিনে ও বাকি ৫০০ এমবি রাতের বেলায় ব্যবহার করা যাবে৷
(আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)
৩১ মার্চের মধ্যে ফোর-জি হ্যান্ডসেট ইউজাররা এই অফারের সুযোগ পাবেন৷ ৩১ মার্চের আগে এই অফারের লাভ নিলে আগামী ১১ মাসও ওই একই দামে পাবেন যাবতীয় সুযোগ-সুবিধা৷
সম্প্রতি ভোডাফোন ইন্ডিয়া ৩৪২ টাকায় প্রতি মাসে ২৮ জিবি করে ডেটা প্ল্যান লঞ্চ করেছে৷ প্রতিদিন এক জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ তবে ওই অফার মিলবে ১৫ মার্চ পর্যন্ত৷
(জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের)
মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র গ্রাহকরা আগামী ৩১ মার্চের পর থেকে আর বিনামূল্যে ফোর-জি হাই স্পিড ডেটা পাবেন না৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে তবেই আগামী ১২ মাস ৩০৩ টাকার বিনিময়ে প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন৷
(আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির)
সর্বশেষ খবর
-
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
-
‘তুমি তো কখনই…’, অমিতাভকে এড়িয়ে যান প্রীতি! অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিগ বি’র
-
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর