সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপিং মল হোক কিংবা বিয়ে বাড়ি৷ জেনারেশন ওয়াইয়ের সেলফি তোলার পাগলামি সর্বত্রই চোখে পড়বে৷ আর সেইসব ‘সেলফি-ফ্রিক’দের জন্য আর্কোস নিয়ে এল নতুন সেলফি এক্সপার্ট স্মার্টফোন৷ মঙ্গলবার প্রকাশ্যে এল আর্কোস 55 Diamond Selfie মডেলটি৷ বৃহস্পতিবার থেকেই ক্রেতারা দোকান বা ওয়েবসাইট থেকে এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন৷
এবার জেনে নেওয়া যাক, নতুন এই স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে৷
- 4GB ব়্যাম বিশিষ্ট হওয়ায় ফোনটির হ্যাং হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে৷
- এটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে৷ অর্থাৎ মেমরি কার্ডের যে প্রয়োজন হবে না, তা বলা যেতেই পারে৷
- ফোনটির সামনে ও পিছনে রয়েছে ড্রাগনট্রায়াল গ্লাস৷
- মডেলটি ওক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর বিশিষ্ট৷
- ৫.৫ ফুল HD স্ক্রিনের স্মার্টফোনটিতে IPS ডিসপ্লে রয়েছে৷ অর্থাৎ যে কোনও দিক থেকে ফোনটিতে তোলা ছবি বা ভিডিওর রং একইরকম দেখতে লাগবে৷ ফ্যাকাসে হবে না৷
- সেলফি তোলার জন্য রয়েছে স্ক্রিন ফ্ল্যাশযুক্ত ৮ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ আর রিয়ার ক্যামেরাটি ১৬ এমপি-র LED ফ্ল্যাশযুক্ত৷
- ৩০০০mAh ব্যাটারি ব্যাক-আপযুক্ত এই হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও রয়েছে৷
দাম? একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে৷ ভারতের বাজারে এর দাম ১৫,০০০ টাকা৷
একই নামের আরও একটি ফোন আনছে আর্কোস মোবাইল কোম্পানিটি৷ আরেকটি ফোন 55 Diamond Selfie-র থেকে লাইট ভার্সনের৷ সেটিতে রয়েছে 3GB ও 16GB ইনবিল্ড স্টোরেজ৷ সেই মডেলটির দাম ১৩ হাজার ৫০০ টাকা৷ চলতি বছর অক্টোবর থেকে বাজারে মিলবে ফোনটি৷
সর্বশেষ খবর
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে