সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল ও ভোডাফোন- তাদের নেটওয়ার্ক আপগ্রেডিংয়ের দিকে নজর দিচ্ছে। একদিকে নেটওয়ার্ক ক্যাপাসিটি, অন্যদিকে ইন্টারনেটের স্পিড বাড়াতে দুই সংস্থাই নেটওয়ার্কিং ফার্মকে দায়িত্ব দিয়েছে।
জুনিপার ও সিসকো নামের দুই ফার্মই ভারতী এয়ারটেল ও ভোডাফোনের নেটওয়ার্ক আপগ্রেডের কাছে সর্বশক্তি নিয়োগ করেছে। চলতি বছরের শেষের দিকে রিলায়েন্স জিও বাজারে চলে এলে ইন্টারনেট সার্ফিংয়ের সংজ্ঞাটাই বদলে যেতে পারে! গ্রাহকদের খুব সস্তায় ফোর-জি ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ অম্বানি। জিও-র থেকে কয়েক কদম এগিয়ে থাকতেই থ্রি-জি ও ফোর-জি পরিষেবার উন্নয়নের উপর জোর দিচ্ছে পরস্পরের প্রতিযোগী দুই সংস্থাই। আপাতত এই উন্নয়ন শহরভিত্তিক হলেও ধীরে ধীরে গ্রামাঞ্চলেও ইন্টারনেট পরিষেবার মানবৃদ্ধির দিকে নজর দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার