সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর প্রতিযোগিতার বাজার। কোয়ি কিসি সে কম নেহি। এই রিলায়েন্স জিও নতুন অফার দিল। তো পরক্ষণেই ময়দানে নেমে পড়ল ভোডাফোন, এয়ারটেল। পিছিয়ে নেই বিএসএনএলও। একের পর এক নতুন অফার আনছে তারা। মোবাইল ভয়েস কল, SMS, ডেটা প্যাক সবেতেই চমক। এবার সেই তালিকায় নতুন সংযোজন, বিএসএনএল ল্যান্ডলাইন থেকে আনলিমিটেড কল। যেকোনও নেটওয়ার্কে। যার জন্য প্রতিমাসে দিতে হবে মাত্র ৪৯ টাকা। তবে এই প্ল্যান কার্যকর থাকবে রবিবার দিনভর। বাকি ছ’দিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত। নতুন গ্রাহকদের কথা ভেবেই এই প্ল্যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
बीएसएनएल का आकर्षक चार गुना तक अतिरिक्त डाटा आफ़र! डाटा रुपए ३६/- प्रति जीबी की दर पर! #BSNL offers upto 4 times Extra Data at only Rs.36/GB pic.twitter.com/z0uWkAJXm1
Advertisement— BSNL India (@BSNLCorporate) February 4, 2017
বিএসএনএল বোর্ডের ডিরেক্টর (সিএফএ) এন কে গুপ্তা বলেন, দেশের মধ্যে বিএসএনএলই একমাত্র সংস্থা যারা এত কম খরচে ল্যান্ডলাইন পরিষেবা দেয়। গত সপ্তাহেই বিএসএনএল তাদের 3G মোবাইল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ভাউচারে ডেটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ৩৬ টাকায় চার গুণ অতিরিক্ত ডেটা দিচ্ছে তারা।
Jio-র ধাক্কা, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দিচ্ছে BSNL
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব