সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১০ আগস্ট দেশের বাজারে তাদের নতুন সেলফি-ফোকাসড স্মার্টফোন আনতে চলেছে চিনা সংস্থা Coolpad৷ সংস্থা সূত্রে খবর, এই স্মার্টফোন আম জনতার সেলফি তোলার সংজ্ঞা আমূল বদলে দিতে চলেছে৷
ইতিমধ্যেই অনলাইনে মডেলটির টিজার ছাড়তে শুরু করেছে কুলপ্যাড৷ টিজার দেখে অনুমান করা যায়, নতুন মডেলটির রিয়ার ক্যামেরা হতে পারে ১৩ মেগাপিক্সেলের৷ ডিসপ্লেও হতে পারে বেশ বড়, অন্তত ৫-৫.৫ ইঞ্চির৷ থাকতে পারে ৪ জিবির র্যাম৷ একটি টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি অনুযায়ী, নতুন স্মার্টফোনটিতে ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে৷ মডেলটির দাম এখনও জানানো হয়নি সংস্থার তরফে৷
Relive your moments forever! A pure marvel is on the way. RT if you’re excited. Stay tuned! 🙂 #Coolpad #Moments pic.twitter.com/HJ3AKHjHlG
— Coolpad India (@CoolpadInd) August 3, 2016
চলতি বছরের মে মাসে ভারতে কুলপ্যাড-এর ফ্ল্যাগশিপ মডেল ‘ম্যাক্স’ আত্মপ্রকাশ করেছে৷ Coolpad Max-এর দাম ২৪,৯৯৯ হাজার টাকা৷ ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির, ফুল এইচডি৷ রয়েছে ১.৫ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম৷ মডেলটির ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবির৷
#Contest : Guess our next marvel! Use the clues and guess the features. Participate here: https://t.co/U27db5nFre pic.twitter.com/0HmcIaJC17
— Coolpad India (@CoolpadInd) August 3, 2016
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার