সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদিকে বই, ওদিকে জামা-কাপড়, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে৷ রোজকার তাগাদা, “আরে, ওগুলো একটু গুছিয়ে রাখ! কী করে রেখেছিস পুরো ঘরটার অবস্থা৷” আর এই কথা গুলো শোনার দরকার নেই৷

কারণ এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সাইকোলোজিক্যাল সায়েন্সের পত্রিকায় দাবি করা হয়েছে, যাঁরা অগোছালো হন আদতে তাঁরাই বেশি সৃষ্টিশীল ও বুদ্ধিমান হয়ে থাকেন৷ হয়ে থাকেন প্রগতিশীল৷ তাঁদের চিন্তাধারাই সমাজকে শেখায় নতুন কিছু৷ প্রমাণ হিসেবে গবেষণামূলক এই প্রতিবেদনে বলা হয়েছে স্টিভ জোবস, অ্যালবার্ট আইনস্টাইন ও মার্ক টোয়েনের মতো ব্যক্তিত্বের কথা৷ প্রত্যেকেই ছিলেন অগোছালো৷
এমনকী আইনস্টাইন বলেছিলেন, “একটি ছড়ানো ছিটানো ডেস্ক যদি এক ছড়ানো ছিটানো মনের প্রতীক হয়, তাহলে খালি ডেস্ককে আমরা কী মনে করব?” তাই অগোছালো থাকাটা বদভ্যাস হতেই পারে, কিন্তু মনের সৃষ্টিশীলতার পক্ষে বেশ ভাল, দাবি মার্কিন গবেষকদের৷

সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে