Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja Skincare

ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা

অভিনেত্রী করিশ্মা কাপুরের ঠাকুরমা কৃষ্ণা রাজ কাপুর রূপচর্চা নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। জেল্লা ফেরাতে তিনি যে টোটকা লাগাতেন, তা আজও কার্যকরী, বলছেন করিশ্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:৩৪

options
link
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা zoom
কাপুরকন্যার জেল্লার রহস্য কী? ঠাকুরমার কোন ঘরোয়া টোটকা তিনি আজও মেনে চলেন?
Advertisement

দেখতে দেখতেই চলে আসবে পুজো, বছরভর অপেক্ষার অবসান হবে। পুজোর জন্য হাজারও প্ল্যান এখন থেকেই তৈরি। কিন্তু আমাদের ত্বক রেডি তো? যে কোনও মেক-আপ লুক খোলতাই হওয়ার জন্য সবার আগে প্রয়োজন মসৃণ উজ্জ্বল ত্বক। তবে ঠিক কোন প্রসাধনী ব্যবহার করলে যে তা মিলবে, তা বোঝা যায়। আধুনিক নামি দামি প্রসাধনী তো ব্যবহার করাই যায়, তবে অনেকেই মনে করেন, ঠাম্মা-দিদিমার পুরনো দিনের টোটকায় নাকি কাজ হয় সবথেকে বেশি (Durga Puja Skincare)!

Durga Puja Skincare: Karisma Kapoor Shares Her Grandma’s Ghee Skin Secret
করিশ্মা কাপুর ও ঠাকুরমা কৃষ্ণা রাজ কাপুর।

সম্প্রতি অভিনেত্রী করিশ্মা কাপুর এক সাক্ষাৎকারে তাঁর ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের সাজগোজ প্রসঙ্গ তোলেন। জানান যে তাঁর ঠাকুমা ত্বকের স্বাস্থ্যরক্ষায় ঘি ব্যবহার করতেন। ঘি খেতেন, আবার মুখেও মাখতেন। ফলে সর্বতভাবে উজ্জ্বল হয়ে উঠেছিল তাঁর ত্বক। তিনি যে সত্যিই অপরূপ সুন্দরী ছিলেন, তা সে সময়কার যে কোনও ফোটোই জানান দেয়। কিন্তু সত্যিই কি ত্বকের জন্য ঘি উপকারী? নানা প্রশ্ন ওঠে করিশ্মার এই দাবি ঘিরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘি মূলত একটি লিপিড-সমৃদ্ধ উপাদান, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বক ঘিয়ের সংস্পর্শে এলে নরম তুলতুলে হয়ে ওঠে। তবে সবার ক্ষেত্রে মুখে সরাসরি ঘি লাগানো উপকারী নাও হতে পারে। বিশেষ করে তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বক হলে, সমস্যা বাড়তে পারে। তাছাড়া যে ঘি ব্যবহার করছেন, তা বিশুদ্ধ কি-না, তাও দেখে নেওয়া জরুরি। নয়তো ঘিয়ের ভুল ব্যবহারে ত্বক-জনিত সমস্যার বাড়াবাড়ি হলে, চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া আর উপায় থাকে না।

Durga Puja Skincare: Karisma Kapoor Shares Her Grandma’s Ghee Skin Secret

ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন বিশুদ্ধ ঘি?

  • অত্যন্ত শুষ্ক ত্বক হলে: প্রথমে মাইল্ড কোনও ক্লেনজার বা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। নরম রুমাল বা তোয়ালে দিয়ে আলতো চাপ দিয়ে মুখ মুছে নিন। কখনওই জোরে ঘষবেন না, এতে ত্বকের উপরিভাগ ঘষা পায়। এরপর আঙুলের ডগায় সামান্য ঘি নিয়ে পরিষ্কার ত্বকে লাগাতে হবে। চাইলে চামচে ঘি নিয়ে তা সামান্য গরম করে নিতে পারেন। সমস্ত মুখ জুড়ে ভালোভাবে লাগানোর পর, ১০–২০ মিনিট রেখে মাইল্ড ক্লেনজার দিয়ে ফের ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের পর এক পর্যায়ে রীতিমতো চোখে পড়বে ত্বকের উজ্জ্বলতা।
  • রাতে ব্যবহারের ক্ষেত্রে: নাইট স্কিনকেয়ারেও জুড়তে পারেন এই অভ্যাস। সেক্ষেত্রে ত্বকের শুষ্ক অংশে অল্প ঘি লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। তবে কোনও রকম সমস্যা বুঝলেই দ্রুত বন্ধ করতে হবে ঘিয়ের ব্যবহার।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.