সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো কাপ ২০১৬ চ্যাম্পিয়নশিপের উন্মাদনায় ভর করে ফেসবুক মেসেঞ্জারে নতুন ফুটবল গেম। প্রত্যেক মেসেঞ্জার ইউজারই এই গেম খেলতে পারবেন। গেমটির পোশাকি নাম – KeepyUp। খুব সহজেই খেলা যাবে নয়া গেমটি।
কী করে আপনার ফোনে পাবেন এই নতুন ‘সকার’ গেম? আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জারের একেবারে আপডেটেড ভার্সন থাকতে হবে। এবার মেসেঞ্জার খুলে আপনার যে কোনও বন্ধুকে একটি ফুটবল ইমোজি পাঠাতে হবে। সেই ইমোজির উপর খানিকক্ষণ আঙুল চেপে দেখুন, গেম শুরু হয়ে যাবে।
কি করে খেলতে হবে? যে ফুটবলটি স্ক্রিনে রয়েছে, সেটিকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। ব্যস! প্রতিবার আপনি বলটি মেরে উপরে পাঠাবেন, আপনার পয়েন্ট বাড়তে থাকবে। ‘ব্যাক’ বোতাম টিপলেই গেমটি শেষ হয়ে যাবে।
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!