সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমী দুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি এখন ‘টক অফ দ্য টাউন’ আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’-এর সুবাদেই এবার হলিউডি ব়্যাম্প কাঁপালেন আলিয়া ভাট। নেটফিক্স ‘তুড়ুম’ অনুষ্ঠানের জন্য গত সপ্তাহেই ব্রাজিলে উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকেই একের পর এক রংবাহারি পোশাকে নেটপাড়া সরগরম করছেন রণবীর ঘরনি।
কখনও বার্বি অবতারে ধরা দিলেন তো কখনও বা আবার সবুজ পোশাকে ‘ওয়ান্ডার উইম্যান’ গ্যাল গ্যাডটের সঙ্গে পাল্লা দিয়ে গ্ল্যামার ঝরালেন আলিয়া ভাট। ফ্যাশন সচেতন হলে ওয়ার্ড্রোবের একঘেয়েমি দূর করতে আলিয়ার থেকে টিপস নিতে পারেন আপনিও।
View this post on Instagram
[আরও পড়ুন: কারিগরদের ২ বছরের শ্রম পণ্ড? ‘রামায়ণ’ গায়ে জড়িয়ে বিতর্কে পর্দার ‘সীতা’ কৃতী!]
ব্রাজিল সফরে তিন দিন তিন রকমের রংবাহারি পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। গোলাপি রঙের স্যাটিন পোশাকে আলিয়ার দিক থেকে রীতিমতো চোখ ফেরানো দায় হয়ে উঠেছে! থ্রি পিস আউটফিট। গোলাপি ভি নেক ব্রালেটের সঙ্গে মানানসই স্কার্ট ও ওভারসাইজড কেতাদুরস্থ জ্যাকেট পরেছিলেন আলিয়া। এই লুক কমপ্লিট করতে কালো রঙের হিল তোলা জুতো পরেছেন অভিনেত্রী। যে লুকের প্রশংসা না করে থাকতে পারেননি বলিউড ডিভা করিনা কাপুর খোদ।
View this post on Instagram
দ্বিতীয় লুকে আলিয়া যেন আদ্যোপান্ত ‘বস লেডি’। ওভারসাইডজ কালো ব্লেজারের সঙ্গে ধূসর রঙের প্যান্ট বেছে নেন অভিনেত্রী। হালকা মেকআপ। কানে স্টেটমেন্ট রিং। আর গ্লিটারি হিলতোলা জুতো। ব্যস, লুক কমপ্লিট।
View this post on Instagram
[আরও পড়ুন: গামছা পোশাকে বিমান সফর, এয়ারপোর্ট লুকের টিপস নিন স্বস্তিকার কাছ থেকে]
তবে শেষের দিনের জন্য চমক রেখেছিলেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন হার্ভ লেজারের সবুজ রঙের গাউন। বোল্ড নেকলাইনের এমন পোশাক আপনার ওয়ার্ড্রোবে থাকলে যে কোনও ফ্যাশনিস্তার হিংসে হতে বাধ্য।
সর্বশেষ খবর
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক
-
আজও কলকাতায় ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ