বিয়ে একবারই হয়। বারবার নয়। বিয়ে নিয়ে থাকে বর-কনের হাজারো স্বপ্ন। বিশেষ করে কীভাবে সাজবেন, কী পরবেন? সেই স্বপ্নপূরণে বাধা এলে বিয়েটা আর বিয়ে থাকে না। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে সিঁদুরে মেঘ ভারতের আকাশে। যুদ্ধের আঁচ লেগেছে সোনার বাজারেও।
রবিবার তেলেঙ্গানার এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “আমি জনগণের কাছে আবেদন করব, আগামী এক বছর বিয়ের জন্য সোনা কিনবেন না।” ভারতের মতো দেশে বিবাহের মতো সামাজিক প্রথায় স্বর্ণের গুরুত্ব অপরিসীম। শুধু আচার পালন নয়। নতুন পরিবারে সোনার গয়না সম্পদও বটে। তবে, যুদ্ধের আঁচ থেকে বাঁচতে সোনার মতো মহামূল্যবান ধাতুর পিছনে অহেতুক মোটা টাকা খরচ না করাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে। প্রশ্ন হল, তাহলে সোনার বদলে কী পরবেন? সোনা না কিনেই কীভাবে অন্য ধাতুর ছটায় বিয়ের আসর মাত করবেন? রইল হদিশ।
আরও পড়ুন:

১) ব্রাস ও কপার: সোনা নয়, অথচ হুবহু সোনা। বিয়ের জন্য ব্রাস বা কপারের গয়নাকে প্রাধান্য দিতে পারেন। এই ধাতুগুলোর ওপর উন্নতমানের ‘গোল্ড ফিনিশ’ করলে চট করে চেনার উপায় থাকে না। বিশেষ করে নকশা বা ছাঁচের গয়নায় ব্রাস অতুলনীয়। ভারী নেকলেস বা মানতাসা যদি এই ধাতুর তৈরি হয়, তবে বেনারসির লাল আভার সঙ্গে তা মিলেমিশে একাকার হবে।

২) টেম্পল জুয়েলারিতে কপার ম্যাজিক: দক্ষিণী ঘরানার টেম্পল জুয়েলারি এখন বিয়ের বড় ট্রেন্ড। দেবদেবীর মূর্তি খোদাই করা এই গয়নাগুলো মূলত তামার ওপর তৈরি হয়। ওপরে সোনার পালিশ থাকায় তা দেখতে অত্যন্ত রাজকীয় লাগে। এতে গয়নার আকার বেশ বড় হলেও ওজনে হাল্কা হয়, যা দীর্ঘক্ষণ পরে থাকা সহজ। একই সঙ্গে আকর্ষণীয়।

৩) স্টিল ও অ্যালয়ের আধুনিকতা: বর্তমানে ফ্যাশন সচেতন কনেরা ‘মেটাল অ্যালয়’ বা স্টেইনলেস স্টিলের কারুকাজ করা গয়না বেছে নিচ্ছেন। বিশেষ করে যদি আপনি লেহেঙ্গা বা ইন্দো-ওয়েস্টার্ন সাজে নিজেকে সাজাতে চান, তবে এই মেটালিক লুক অত্যন্ত আধুনিক দেখাবে। এতে দাম যেমন আয়ত্তে থাকে, তেমনই রক্ষণাবেক্ষণের ঝামেলাও কম।

৪) সোনার জল করা রুপো: একে বলা হয় ‘ভারমেল’। পিওর রুপোর ওপর যখন ঘন সোনার প্রলেপ দেওয়া হয়, তখন তার আভিজাত্য সোনার চেয়ে কোনও অংশে কম নয়। বিয়ের মূল অনুষ্ঠানে এই ধরনের গয়না আভিজাত্য এবং লগ্নি— দুই দিকই বজায় রাখে। চট করে বোঝাও যায় না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে