নিজেকে সুন্দর রাখতে কে না চায়? পরিপাটি সাজিয়ে রাখাটাই তো দস্তুর। আর এজন্য ছোট ছোট বিষয়ে নজর রাখা বেশি জরুরি। বিশেষ করে হাত এবং নখের সৌন্দর্য বৃদ্ধিতে নেলপলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে বাজারচলতি বাহারি রঙের নেলপলিশ দেখতে সুন্দর হলেও, তার মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক নখের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। নখ ফেটে যাওয়া বা স্বাভাবিক উজ্জ্বলতা হারানোর ভয় থাকে সবসময়। তাই বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যাঁরা রোজকার রূপটানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি নেলপলিশ দিয়ে কাজ সারেন, তাঁদের কিন্তু এই ভয় থাকে না। আপনি চাইলে ঘরোয়া উপাইয়েই তৈরি করে নিতে পারেন নেলপলিশ। এতে খরচও নামমাত্র, আবার নখ থাকবে সুরক্ষিত। কিন্তু বাড়িতে বসে কীভাবে বানাবেন এই প্রসাধন? জেনে নিন সহজ কৌশল।

আরও পড়ুন:
প্রয়োজনীয় উপকরণ
ঘরোয়া পদ্ধতিতে এই প্রাকৃতিক রঞ্জক তৈরি করতে আপনার প্রয়োজন হবে সামান্য গুড়, মেহেন্দি পাউডার এবং কয়েকটি লবঙ্গ। এই তিনটি উপাদানের সঠিক মিশ্রণেই তৈরি হবে নখের জন্য জাদুকরি রং।

বানাবেন কীভাবে?
প্রথমে পরিমাণমতো গুড় নিয়ে তা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি ছোট পাত্রে সেই গুড় এবং কয়েকটি লবঙ্গ রাখুন। এবার একটি বড় পাত্রে জল গরম করতে দিন। আগুনের আঁচে বড় পাত্রের জল ফুটতে শুরু করলে তার মাঝখানে গুড় ও লবঙ্গের ছোট বাটিটি বসিয়ে দিন। ওপর থেকে আরও একটি পাত্র দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে ভেতরে বাষ্প তৈরি হয়।
কিছুক্ষণ ভাপে রাখার পর দেখা যাবে বাষ্পের প্রভাবে গুড় গলে একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই মিশ্রণের সঙ্গে সামান্য মেহেন্দি পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না এটি একটি মসৃণ প্রলেপের মতো তৈরি হয়। ব্যস, আপনার ঘরোয়া নেলপলিশ একদম তৈরি।

কীভাবে ব্যবহার করবেন?
তৈরি করা এই মিশ্রণটি ঠান্ডা হলে একটি ব্রাশ বা তুলোর সাহায্যে নখের ওপর সমানভাবে লাগিয়ে নিন। এটি শুকিয়ে গেলে নখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে তৈরি রং নখে শুধু প্রাকৃতিক জেল্লাই আনে না, বরং নখের গোড়া শক্ত করতেও সাহায্য করে। রাসায়নিকের ঝামেলা নেই বলে নখ হলদেটে হওয়ার ভয়ও থাকে না। সাশ্রয়ী এবং নিরাপদ এই পদ্ধতি মেনে আপনিও নিজের নখকে দিতে পারেন এক নতুন চমক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী