Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
DIY Korean Hair Serum

পার্লারের খরচ বাঁচিয়ে গরমেও পান গ্লাস-হেয়ার, বাড়িতেই বানান কোরিয়ান সিরাম

আজকাল দামি প্রসাধনী বা সালোঁতে হাজার হাজার টাকা খরচ করছেন অনেকেই। কিন্তু, সামান্য চেষ্টাতে বাড়িতেই পেতে পারেন কোরিয়ানদের মতো ঝকঝকে চুল। প্রয়োজন কেবল একটি বিশেষ ঘরোয়া সিরাম। কিন্তু কীভাবে এই সিরাম বাড়িতেই তৈরি করা যায়, তা জানেন কি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৮:১৬

options
link
পার্লারের খরচ বাঁচিয়ে গরমেও পান গ্লাস-হেয়ার, বাড়িতেই বানান কোরিয়ান সিরাম zoom
কীভাবে বানাবেন কোরিয়ান সিরাম? জেনে নিন। ছবি: সংগৃহীত

‘কে-বিউটি’ বা কোরিয়ান রূপটান এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। গ্লাস স্কিনের পাশাপাশি কোরিয়ানদের সিল্কি ও মসৃণ চুলের কদরও কম নয়। বাঙালিদের চুলে সাধারণত এমন জেল্লা দেখা যায় না। যতই চুলের যত্ন নেওয়া হোক না কেন,কোরীয় মহিলা বা পুরুষের চুল ঠিক যেমনটা মসৃন ও চকচকে, তেমনটা দেখা মেলা ভার। তার কারণ বাঙালিদের রূপটান নিয়ে যথেষ্ট সচেতনতার অভাব। আজকাল দামি প্রসাধনী বা সালোঁতে হাজার হাজার টাকা খরচ করছেন অনেকেই। কিন্তু, সামান্য চেষ্টাতে বাড়িতেই পেতে পারেন কোরিয়ানদের মতো ঝকঝকে চুল। প্রয়োজন কেবল একটি বিশেষ ঘরোয়া সিরাম। কিন্তু কীভাবে এই সিরাম বাড়িতেই তৈরি করা যায়, তা জানেন কি?

How to make DIY Korean hair serum for summer
ফাইল ছবি

কোরিয়ান কেশচর্চার প্রধান গোপন উপাদান হল চাল ধোয়া জল। শতাব্দী প্রাচীন এই পদ্ধতিটি চুলের গোড়া শক্ত করতে এবং রুক্ষতা কমাতে অব্যর্থ। ভাতের চাল ভিজিয়ে রাখা জল অ্যামিনো অ্যাসিড এবং ইনোসিটল সমৃদ্ধ, যা চুলের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। এই চাল ধোয়া জলের সঙ্গে টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় শক্তিশালী হেয়ার সিরাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
How to make Korean hair serum at home
ফাইল ছবি

উপাদান কী কী?
১ কাপ চাল ধোয়া জল
২-৪ চামচ অ্যালো ভেরা জেল
২ কাপ জল
১ চামচ নারকেল তেল
কয়েক ফোঁটা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল

কীভাবে বানাবেন এই সিরাম?
এই সিরাম তৈরি করা বেশ সহজ। প্রথমে দুই কাপ জলে এক কাপ চাল ধোয়া জল মিশিয়ে নিন। এতে তিন থেকে চার চামচ টাটকা অ্যালোভেরা জেল এবং এক চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি কিছুক্ষণ উনানে বসিয়ে ফুটিয়ে নিন। এতে উপকরণের গুণাগুণগুলি একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে তাতে কয়েক ফোঁটা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। রোজ়মেরি অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। পুরো মিশ্রণটি একটি কাচের শিশিতে ভরে রাখুন।

Get Korean glass hair at home this summer
ফাইল ছবি

ব্যবহারের সঠিক নিয়ম
প্রতিদিন সময় না পেলেও সপ্তাহে অন্তত দু’দিন এই সিরাম ব্যবহার করা জরুরি। হাতের তালুতে অল্প সিরাম নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আলতো করে লাগিয়ে নিন। বিশেষ করে যাঁদের চুল ভীষণ রুক্ষ এবং পড়ে যাওয়ার সমস্যা রয়েছে, তাঁরা নিয়মিত এক সপ্তাহ ব্যবহারে ফল পাবেন। শ্যাম্পু করার ঘণ্টাখানেক আগে এটি লাগিয়ে রাখুন। সিরামটি চুলে পুষ্টি জোগানোর পাশাপাশি রোদের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা দেবে। নিয়মিত ব্যবহারে আপনার চুলও হয়ে উঠবে কোরিয়ানদের মতো মসৃণ ও প্রাণবন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.