সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশ্চাত্য পেরিয়ে আরব সাগরের তীরে ‘বার্বি কোর’ জ্বর আগেই আছড়ে পড়েছিল। এবার টলিউডেও ‘বার্বি’ ম্যানিয়া! এই রোগের বড় লক্ষণ গোলাপি নেশা! সে গাঢ় হোক কিংবা শকিং বা পেলব গোলাপি…। নায়িকাদের ওয়ার্ডড্রোবে নতুন ডিমান্ড গোলাপি পোশাক। এবার ‘হট গোলাপি’ ফটোশুটে নেটপাড়ায় আগুন ধরালেন ঋতাভরী চক্রবর্তী।
হালফিলের ফ্যাশনে পিঙ্ক যেন রাজকীয় রংয়ের জায়গা নিয়েছে। কারণ চলতি মাসেই মুক্তি পাচ্ছে হলিউডি ছবি ‘বার্বি’। আর সেই কারণেই শৈশবের সঙ্গী বার্বি পুতুলের সাজগোজ এখন ফ্যাশন ইন! যে হালফিলের ট্রেন্ডে গা ভাসালেন ঋতাভরী চক্রবর্তীও।
পা থেকে মাথা পর্যন্ত গোলাপিতে মোড়া। পিঙ্ক কালারের স্ট্রাইপ শার্টের ভিতর থেকে উঁকি দিচ্ছে গোলাপি লেস ব্রা। পায়ে গোলাপি স্টকিংস। হাই হিল বুট জুতোতেও সেই রং। কানের দুলও গোলাপি রঙের। এই হট ফটোশুটে টলিউড অভিনেত্রী যেন আদ্যোপান্ত ‘বার্বি ডল’ হয়ে উঠেছেন। আর ঋতাভরীর এমন লুক দেখে পুরুষ ভক্তরা নিয়ন্ত্রণ হারিয়েছেন কমেন্ট বক্সে।
[আরও পড়ুন: ‘উফফ গরম…’! পিঠখোলা ব্লাউজ, সিক্যুইন শাড়িতে মিমিকে দেখে কুপোকাত পুরুষ ভক্তরা]
View this post on Instagram
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইংল্যান্ডের কান্ট্রিসাইডে ঘোড়ার আস্তাবলের সামনে ধবধবে দুধ সাদা গাউনে ফটোশুট করিয়ে নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই হট অবতারে ধরা দেন অভিনেত্রী। কখনও লাল গাউন আবার কখনও বা মনোকিনিতে নেটপাড়ার উষ্ণতা বাড়ান তিনি। এবার ‘বার্বি’ লুকে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন ঋতাভরী।
[আরও পড়ুন: সাদা শাড়ি রুপোর গয়না, অভিষেক রায়ের পোশাকে টলিপাড়ার বিয়ের ট্রেন্ড ভাঙলেন শ্রুতি]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার