সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই বর্ষাকালে চুলের নানা সমস্যায় জর্জরিত হওয়ার মতো বিষয় থেকে যায়। তার উপর যদি চুলে জট পড়ার মতো সমস্যাও যোগ হয় তাহলে তো সমস্যার চূড়ান্ত। চুলের জট ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা থেকে রেহাই পেতে কী কী উপায় মেনে চলবেন জেনে নিন।
চুলের জট এড়াতে সবার আগে প্রয়োজন সঠিক শ্যাম্পু নির্বাচন করা। সঠিক শ্যাম্পু ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে। শুধু তাই নয়, চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করুন।
শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করুন। চুলে জট পড়ার মতো সমস্যা এর ফলে অনেকটা এড়ানো সম্ভব।

অবশ্যই শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে সিরাম ব্যবহার করুন। সিরাম আপনার চুলকে নরম করে তুলবে এবং চুলে জট পড়ার সমস্যা থেকে রেহাই দেবে।
চুলে জট পড়ার সমস্যা এড়াতে তেল সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
জট পড়ার সমস্যা এড়াতে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চুল বেঁধে শোবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সিল্ক বা স্যাটিন কাপড়ের বালিশে ঘুমানোর। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
চুলের ডগা ফেটে গিয়েও যত পড়ার সম্ভবনা থাকে তাই সময়ে সময়ে চুল কাটার মতো বিষয়ও মেনে রাখতে হবে।
সর্বশেষ খবর
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!
-
‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল
-
অগ্নি ‘শিখা’র পর ঝাঁকে ঝাঁকে হোটেল সিল! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ দমকলের