সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা নির্বাচনের মতো ফ্যাশন সচেতন হিসেবেও বরাবরই ভিন্ন পথে হাঁটেন তাপসী পান্নু। এবার প্যারিস অলিম্পিকে যোগ দিতে গিয়েও নজর কাড়লেন অভিনেত্রী। শাড়ি পরার স্টাইলিংয়েই আসলে বাজিমাত করলেন তাপসী। কখনও মারাঠি কায়দায় আবার কখনও ডেনিম শার্টের সঙ্গে যেভাবে শাড়ি পরলেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
প্যারিসের রাজপথে একেবারে ভারতীয় ললনা বেশে ধরা দিয়েছেন তাপসী। কলেজের কোনও অনুষ্ঠান হোক বা অফিস পার্টি, কীভাবে সাধারণ শাড়ির ভিন্ন স্টাইলিংয়েই ভিড়ের মধ্যে নজর কাড়া যায়, অনায়াসে সেই মন্ত্র নিতে পারেন তাপসী পান্নুর কাছ থেকে। শাড়ি পরেও কীভাবে আধুনিকা সাজে ধরা দেওয়া যায়? শেখালেন অভিনেত্রী।
View this post on Instagram
সবুজ সুতির শাড়ির সঙ্গে একটি স্লিভলেস সাদা রঙের ওয়েস্ট টপ পরেছেন অভিনেত্রী। যেখানে শাড়ির আঁচল গলার পিছন থেকে জড়িয়ে তার উপরে ওয়েস্ট টপ পরেছেন। তবে তাপসীর এই স্টাইলিংয়ে সবথেকে বেশি নজর কাড়ল তাঁর জুতো। ফুলেল এমব্রয়ডরি করা সাদা স্নিকার্স জোড়ার সঙ্গে দিব্যি শাড়ি ক্যারি করলেন।
[আরও পড়ুন: দীপিকা পাড়ুকোনের রূপ রহস্য জানেন? এভাবে ত্বকের যত্ন নিলেই কেল্লাফতে]
View this post on Instagram
আরেকটি লুকে দেখা গেল লাল শাড়ি। তবে সেটা আবার মারাঠি কায়দায় ধুতির মতো করে পরা। তার সঙ্গে নুডল স্ট্র্যাপের ক্রপ টপ পেয়ার আপ করেছিলেন ব্লাউজ হিসেবে। হাতে সিম্পল চুড়ি। পায়ে স্যান্ডেল আর কাঁধে স্লিং ব্যাগ। এহেন লুকে ফ্যাশন দুনিয়ায় শোরগোল ফেলে দিলেন তাপসী পান্নু।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী