সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র তিরিশ। এর মধ্যেই দু-দুবার ক্যানসারের মারণ কোপ। টানা লড়াই করেছিলেন। সেই লড়াই থেমে গেল। অকালে চলে গেলেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুরভি জৈন (Surbhi Jain)। সোশাল মিডিয়ার মাধ্যমে সুরভির মৃত্যুর খবর জানায় তাঁর পরিবার।

সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা ছিল সুরভির। অনেকেই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট পছন্দ করেন। তাঁদের জন্য নিয়মিত ছবিও শেয়ার করতেন সুরভি। আট সপ্তাহ আগে শেষ ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তা দেখে অনুরাগীদের মনখারাপ হয়ে যায়। ক্যানসারের মারণ কামড়ে সুরভির শরীর ক্ষয়ে গিয়েছিল। হাসপাতালের বিছানায় যেন মিশে গিয়েছিলেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। চোখেমুখে ছিল দীর্ঘ রোগভোগের ক্লান্তি।
View this post on Instagram
[আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন কার্তিকের ‘লাভ আজ কাল’ নায়িকা, পাত্র বলিউডেরই একজন]
ছবির ক্যাপশনেও হৃদয়বিদারক বার্তা দেন সুরভি। লেখেন, “জানি, আমি আমার শরীর খারাপ নিয়ে আপনাদের বিশেষ কিছু জানাতে পারিনি, তা ঠিক হয়নি কারণ আপনারা রোজ আমাকে মেসেজ পাঠিয়েছেন। তবে কী জানেন তো, সময়টা ভালো যাচ্ছে না। আর শেয়ার করার তেমন কিছু নেইও। গত দুমাসের বেশিরভাগ সময় আমি হাসপাতালেই কেটেছে। চিকিৎসা চলছে, অত্যন্ত কঠিন আর আমি চাইছি এ সব কিছু শেষ হয়ে যাক।”
View this post on Instagram
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওভারিয়ান ক্যানসারে ভুগছিলেন সুরভি। একবার নয়, দুবার এই মারণ রোগ কামড় বসিয়েছিল তাঁর শরীরে। প্রথমবার ২৭ বছর বয়সে। সে সময় বড় অস্ত্রোপচার হয়েছিল ফ্যাশন ইনফ্লুয়েন্সারের। শরীরে প্রায় দেড়শো সেলাই পড়েছিল। কিন্তু ক্যানসারকে দমানো যায়নি। আর তাই-ই কাল হল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুরভি। শুক্রবার গাজিয়াবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
[আরও পড়ুন: সম্মোহনের শক্তি নিয়ে আসছে ‘নয়ন রহস্য’, ফেলুদার যত কাণ্ড গরমের ছুটিতে, দেখুন ট্রেলার ]
সর্বশেষ খবর
-
কঠিন পিচে খেলার ভয়ে চোটের নাটক, ইমামকে নির্বাসনে পাঠাচ্ছে পাক বোর্ড, শেষ রিজওয়ানের কেরিয়ার!
-
৫ কোটিতে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার ‘সেটিং’! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তুলোধোনা বিজেপির
-
মার্কিন ‘জালে’ জড়িয়ে ইরান! ‘ওরা শৌচাগারেও যেতে পারবে না’, হুঙ্কার ট্রাম্পের
-
কালীঘাট তৃণমূলের আর্জি উপেক্ষা, এনসিপিআই সাংসদদের আরও দিলেন স্পিকার, কতদিন?
-
ট্যাবলেট-ক্যাপসুল ভুলে যান, সহজলভ্য এই খাবারগুলিতেই মিলবে জরুরি পুষ্টি