সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জায় কালো রঙের পোশাক পরতে পারছেন না। কারণ, কাঁধের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে খুশকি! রোজ শ্যাম্পু করেও, মাথা থেকে কিছুতেই দূর করা যাচ্ছে না খুশকি। উলটে চুল পড়ছে মুঠো মুঠো। এ অবস্থায় কী করবেন? পার্লারে গিয়ে মোটা টাকার ট্রিটমেন্ট করার আগে বাড়িতেই খুব সহজে দূর করতে পারেন খুশকি। কীভাবে?
একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে।
কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।
[আরও পড়ুন: লাদাখের ‘মোগোস’-এ নজরকাড়া সোনম, জানুন এই ঐহিত্যবাহী পোশাকের নেপথ্যের গল্প]
নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।
আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন।
খুশকি হলে মাথার ত্বকে অস্বস্তি হওয়া স্বাভাবিক। সারাক্ষণ মাথা চুলকানোর প্রবণতাও থাকে। কিন্তু নখ দিয়ে মাথা চুলকালে খুশকির সঙ্গে সঙ্গে মাথার চুলও ঝরে পড়তে পারে।
চুলের গোড়ায় মেথি পেস্ট লাগান ভালভাবে। ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে শুধু খুশকিই দূর হবে না, চুলপড়াও কমবে অনেকটা।
[আরও পড়ুন: আম্বানিদের রেড কার্পেটে স্পটলাইট কাড়লেন শাহরুখ, একটা হিরের চেনেই বাজিমাত]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?