সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত আসছে। ইতিমধ্য়েই চামড়ায় শীতের টান। ঠোঁটও ফাটতে শুরু করে দিয়েছে। অনেকেই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা প্রসাধনী ব্যবহার করছেন। কিন্তু জানেন কি, বাড়িতেই খুব সহজে লিপ বাম তৈরি করতে পারেন। যা কিনা একেবারেই অরগ্যানিক। কীভাবে? রইল টিপস।
১) একচামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে মাসাজ করুন। দেখবেন এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং ঠোঁট উজ্জ্বল হবে।
:max_bytes(150000):strip_icc()/lipexfoliation_social-b6b6e724c77b4ea8a59f638837c53f95.jpg)
২) দুচামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন একচামচ মধু। রাতে শোওয়ার আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।
৩) এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্য়ে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁটফাটার সমস্যা দূর হবে।

৪) আমরা ঠোঁট শুকিয়ে গেলেই জিভ দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে একধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে, যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক