সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক মানুষের জীবনকে দেখার আঙ্গিক হয় ভিন্ন৷ জীবনের কোন বিশেষ দিকটিকে ভরসা করে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, তাও নির্ভর করে ব্যক্তিবিশেষের জীবনকে দেখার আঙ্গিকের উপর৷ কারও কাছে জীবন মানে যদি জ্ঞান আহরণের উপকথা হয়, তবে অন্য কোনও ব্যক্তি বৈষয়িক প্রেক্ষাপটে জীবনকে দেখতে পারেন৷ সবটাই নির্ভর করে ঠিক কোন বিষয়টিকে ব্যক্তি জীবনে প্রাধান্য দিচ্ছেন তার উপর৷ আপনার জীবনের প্রাধান্য কী, তা বলে দিতে পারে আপনার রাশিফলই৷ তাই এখনও যদি জীবনের প্রাধান্যকে খুঁজে না পান, তবে চোখ রাখুন এই প্রতিবেদনে৷ কিছুটা ধারণা তৈরি হবে অবশ্যই৷
জেমিনি, ভার্গো, টরাস
এই রাশির জাতক-জাতিকারা বৈষয়িক হন৷ প্রতিপত্তি পছন্দ করেন৷ তাই সম্পদ বৃদ্ধি এবং পরিচিতি লাভ তাঁদের জীবনের একটি অন্যতম প্রাধান্য হিসাবে গণ্য হয়৷
লিব্রা, ক্যানসার, পাইসেস:
এই রাশির জাতক-জাতিকারা বিষয়-সম্পত্তি, অর্থ ইত্যাদি নিয়ে বিশেষ ভাবিত নন৷ তাঁদের কাছে সম্পর্ক, ভালবাসা, ছোট ছোট আনন্দগুলি খুবই গুরুত্বপূর্ণ৷ তাই ভাবনা এবং সম্পর্ক তাঁদের জীবনের অন্যতম প্রায়োরিটি৷
ক্যাপ্রিকর্ন, স্করপিও, এরিস:
এই রাশির জাতক-জাতিকারা সমতা বজায় রেখে জীবন কাটাতে খুবই পছন্দ করেন৷ কেরিয়ারে উন্নতি করা তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ তাই পেশা এই রাশির জাতক-জাতিকাদের কাছে অন্যতম প্রাধান্য৷
লিও, স্যাজিটেরিয়াস, অ্যাকোয়ারিয়াস:
এই রাশির জাতক-জাতিকারা নিজেদের সবচেয়ে বেশি প্রাধান্য দেন৷ তাঁরা নিজেরাই নিজেদের কাছে অন্যতম প্রধান৷
সর্বশেষ খবর
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬
-
‘মেসির চোখে জল দেখতে ভালো লাগে না’, লিওর অবসরে মনখারাপ রোনাল্ডোর?
-
শিশু-কিশোরদের সমাজমাধ্যমে আসক্ত করছে মেটা! উঠছে দায়বদ্ধতার প্রশ্ন
-
হিরোশিমার পরমাণু বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
রেস্তরাঁয় ঠাসা পচা মুরগি ও খাসির মাংস! বাদুড়িয়ার খাদ্যদপ্তরের যৌথ অভিযানেই পর্দাফাঁস