সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত মদ্যপান যেমন শরীরের ক্ষতি করে, তেমনই আচমকা মদ ছেড়ে দিলেও, খুব উপকার হয় না আপনার শরীরের। সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বে ৭ কোটি ৬০ লক্ষ মানুষ মদ ছাড়ার ফলে নানা সমস্যায় ভুগছেন। কেউ যদি মদাসক্ত হয়ে পড়ে, তবে তা আচমকা ছেড়ে দেওয়া সেই ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। মদ্যপান ছাড়ার ক্ষেত্রে অনেক রকমের চিকিৎসা ওষুধের প্রয়োজন পড়ে। তা কিছু কিছু ক্ষেত্রে খরচ সাপেক্ষও বটে। কিন্তু কিছু কিছু ঘরোয়া টিপস রয়েছে যা খুবই উপকারি।
১. খেজুর
বহু আগে থেকেই মদ ছাড়ার চিকিৎসা পদ্ধতি হিসাবে খেজুরের ব্যবহার করে আসা হয়। প্রত্যেকদিন যদি ১টি করে খেজুর জলের সঙ্গে খাওয়া যায় তাহলে মদের আসক্তি অনেকাংশে কমানো সম্ভব।

২. উচ্ছে
উচ্ছে অনেকাংশে মদের আসক্তি কাটায়। প্রত্যেকদিন সকালে খালিপেটে ৪-৫ টেবিলচামচ উচ্ছের রস খেলেই উপকার পাওয়া যাবে।

৩. গাজরের রস
গাজরের রস খাওয়ার অনেক গুণ আছে। তার মধ্যে অন্যতম হল গাজরের রস মদের আসক্তি কাটাতে সাহায্য করে। প্রত্যেকদিন ২টি গাজরের রস খেলে উপকার মেলে।

৪. আপেল
চিকিৎসকরা পরামর্শ দেন যারা মদের নেশায় আসক্ত তাদের প্রত্যেকদিন একটি করে আপেল খাওয়াতে। আপেলের রস করেও খাওয়াতে পারেন। সেক্ষেত্রে একটি করে আপেলের রস খাবেন।

৫. কালো আঙুর
আঙুরের রস থেকে ওয়াইন তৈরি হয়। কিন্তু তার মানে এই নয় যে আঙুরের রসে অ্যালকোহল থাকে। আঙুরের রস শুধু যে মদের আসক্তি কমায় তা নয়, বরং অ্যালকোহলের ফলে শরীরের ক্ষতি হওয়াও নিয়ন্ত্রণ করে।

৬.আমন্ড অয়েল
রান্নার সময় সাদা তেল বা সরষের তেলের বদলে যদি আমন্ড তেল ব্যবহার করা যায় তাহলে তা মদের নেশা দূর করতে সাহায্য করে।

সর্বশেষ খবর
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া