Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ছেলেরা সাবধান! ত্বকের যত্ন না নিলে অকালেই পড়তে পারে বার্ধ্যকের ছাপ

ছেলেদের রূপচর্চার কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ০২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ০২:৪৩

options
link
ছেলেরা সাবধান! ত্বকের যত্ন না নিলে অকালেই পড়তে পারে বার্ধ্যকের ছাপ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের রূপচর্চা নিয়ে সকলেই কথা বলে কিন্ত ছেলেদের রূপচর্চার কথা উঠলে অনেকই আছেন যাঁরা নাক সিঁটকোন। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রূপচর্চার প্রয়োজন মেয়েদের থেকে ছেলেদের অনেক বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা বাইরে বেরলে বা ধুলোবালির মধ্যে ঘুরে এলেই মুখ ধুয়ে নেয় বা কোনওভাবে মুখ পরিষ্কার করে ফেলে। কিন্ত আদি অন্ততকাল ধরে ছেলেরা মনে করেন তাদের কোনও রূপচর্চার প্রয়োজনই নেই, কারণ রূপচর্চা করার অধিকার একমাত্র মেয়েদেরই রয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আমি একবার বাইরে থেকে এসে আমার এক ছেলে বন্ধুকে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে দেখেছিলাম এবং তাতে আমার অন্য একজন ছেলেবন্ধুকে বলতে শুনেছিলাম “কি তখন থেকে মেয়েদের মতো মুখ ধুয়ে চলেছিস?”

এরকম কথা আমরা রোজই কোথাও না কথাও শুনি, কিন্ত ছেলেরা ভেবে দেখেছেন কি, এই যে ধুলোবালির মধ্যে ঘুরে বাইরে থেকে আসছেন অথচ মুখ না ধুয়েই থাকছেন। এতে আপনার ত্বকের কোশগুলোতে ধুলোবালির প্রলেপ জমা হচ্ছে। আর এই ধুলোবালির প্রলেপ জমতে জমতে একটা সময় হয় যখন ত্বকে কালো ছোপ পড়ে, আর সেখান থেকে দেখা দেয় ব্রনর সমস্যা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন কি, প্রতিদিন পপকর্ন খেলে বাড়তে পারে আপনার আয়ু?]

তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আজ থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলুন –

  • বাইরে থেকে এসেই আগে মুখ ধুয়ে নেবেন। আর যদি আপনি রোজ বাইক চালান, তবে বাইক চালানোর সময় অবশ্যই মুখ ঢাকা হেলমেট ব্যবহার করবেন। যদি সেটা সম্ভব না হয় তবে সবসময় পকেটে ওয়েট টিসু রাখবেন, আর বাইক থেকে নেমেই ওই ওয়েট টিসু দিয়ে মুখটা মুছে নেওয়ার চেষ্টা করবেন।
  • ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে ক্রিম ফেসওয়াশের তুলনায় জেল ফেসওয়াশ ব্যবহার করাই ভাল। কারণ ছেলেদের ত্বকে তেলের ভাগ অনেক বেশি থাকে, আর ত্বকের তৈলাক্তভাব দূর করতে জেল ফেসওয়াশ অবার্থ্য।
  • এছাড়া সপ্তাহে অন্তত একদিন স্ক্রাব করা বাধ্যতামূলক, কারণ তাতে ত্বকের মধ্যে জমে থাকা বাড়তি ময়লা বেরিয়ে যায়।
  • স্ক্রাব করার পর যে কোনও ধরনের ক্রিম ব্যবহার করা অত্যন্ত জরুরি। আর রোদে বেরোলে সবসময় সানস্ক্রীন লাগনো উচিত।

এই নিয়মগুলো মেনে চললে একদিকে যেমন ত্বকের কোনও ক্ষতি হয়না, তেমন ত্বকে সহজেই বার্ধ্যকের ছাপও পড়ে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.