সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)। গত কয়েকদিন ধরে এর উদ্বোধন নিয়েই সরগরম মুম্বই। বলিউডের পাশাপাশি হলিউড সেলেবরাও সেজেগুজে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। আর গণ্যমান্য এই অতিথিদের জন্যই নাকি পরিবেশিত হয়েছে ৫০০ টাকার নোট দিয়ে সাজানো মিষ্টি।

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতেই দেখা যাচ্ছে, সাদা বাটির উপর পাতা রেখে তাতেই মিষ্টি পদটি পরিবেশন করা হয়েছে। আর সুন্দর এই খাবারের পাশে সাজানো সবুজ পাঁচশো টাকার নোট। তবে এই সব নোটই নাকি নকল।
[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]
আসলে মিষ্টি এই পদটির নাম ‘দৌলত কি চাট’। আর তা দিল্লির একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। নামে ‘চাট’ শব্দটি থাকলেও ‘দৌলত কি চাট’ আসলে খাবারের শেষে খাওয়ার মিষ্টি হিসেবেই ব্যবহার করা হয়। আর তৈরি করা হয় দুধ ও ক্রিম দিয়ে। একটু কেসরও অনেকে দিয়ে থাকেন।
View this post on Instagram
শুধু ‘দৌলত কি চাট’ নয়, নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে আরও অনেক পদ অতিথিদের পরিবেশন করা হয়েছিল। শোনা যাচ্ছে, রুপোর থালায় রুটি, ডাল, পালক পনির, কারি, হালওয়া, পাঁপড়, লাড্ডুর মতো লোভনীয় পদ সাজিয়ে পরিবেশন করা হয়েছিল দেশ-বিদেশের অতিথিদের। সঙ্গে ছিল ওয়াইন।

[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক