Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Chocolate Dessert

প্রেমদিবসে মিষ্টিমুখ হোক বাঙালি স্বাদের চকোলেট ডেজার্টে‌! রইল জিভে জল আনা ৩ রেসিপি

প্রেমদিবসের সন্ধ্যাটি যারা রেস্টুরেন্টে যাওয়ার বদলে বাড়িতেই কাটাবেন ভাবছেন, চাইলে সঙ্গীর জন্য বানিয়ে ফেলতেন পারেন উপাদেয় চকোলেট ডেজার্ট। এই কয়েকটা চটজলদি রেসিপি জানা থাকলে, বছরের যেকোনও দিনকেই করে তোলা যাবে চকোলেট ডে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:৩২

options
link
প্রেমদিবসে মিষ্টিমুখ হোক বাঙালি স্বাদের চকোলেট ডেজার্টে‌! রইল জিভে জল আনা ৩ রেসিপি zoom
ফাইল ছবি

মিষ্টিমুখ না করলে সম্পূর্ণ হয় না উৎসবের আনন্দ। আর সেই উৎসব যদি হয় ভ্যালেন্টাইনস ডে, তবে চকোলেটের থেকে ভালো আর কীই বা হতে পারে? প্রেমদিবসের সন্ধ্যাটি যারা রেস্টুরেন্টে যাওয়ার বদলে বাড়িতেই কাটাবেন ভাবছেন, চাইলে সঙ্গীর জন্য বানিয়ে ফেলতেন পারেন উপাদেয় চকোলেট ডেজার্‌ট।

দেশ-বিদেশের সীমানা ছাড়িয়ে, চকোলেট বর্তমানে বাঙালির একান্ত আপনার জন। তাই প্রেমদিবসের চকোলেট ডেজার্‌টে বরং থাকুক একটু বাঙালি ছোঁয়া!

Advertisement

রেসিপি ১: চকোলেট বরফি
বাঙালির হৃদয়ে পাকাপাকি জায়গা কাজুবরফির। চকোলেট বরফি বাঙালির সেই চিরপুরাতন ভালোবাসারই ভ্যালেন্টাইনস স্পেশাল সংস্করণ।

এর জন্য প্রয়োজন-

  • এক কাপ গুঁড়ো দুধ
  • দুই টেবিলচামচ কোকো পাউডার
  • আধকাপ কন্ডেন্সড মিল্ক
  • এক চা-চামচ ঘি
  • এক টেবিলচামচ কুঁচানো পেস্তা

ঢিমে আঁচে নন-স্টিক প্যান বসিয়ে, ঘি দিন তাতে। একে একে ঢেলে দিন কন্ডেন্সড মিল্ক ও কোকো পাউডার। স্প্যাচুলা সমানেই নেড়ে যেতে পারে, যাতে মিশ্রন ধরে না যায়। গুঁড়ো দুধ দিয়ে নাড়তে হবে আরও কিছুক্ষণ। মিশ্রন ঘন হয়ে প্যানের দুইপাশ ছেড়ে যেতে শুরু করলে, আঁচ নিভিয়ে দিন। মিশ্রন ঠাণ্ডা হলে, ট্রে-তে অল্প ঘি মাখিয়ে, চাড়িয়ে দিন সমানভাবে। ওপরে ছড়িয়ে নিন কুঁচানো পেস্তা। ছুড়ি অথবা খুন্তি দিয়ে ভাগ করে দিন বরফি আকারে। ঠাণ্ডা হলেই চকোলেট বরফি রেডি!

Chocolate1

রেসিপি ২: চকোলেট পায়েস
বাঙালির জন্মদিন বা বিবাহবাসর, পায়েস ছাড়া সবই অসম্পূর্ণ। তাই প্রেমদিবসের কুকবুকে থাক চকোলেট পায়েস।

এর জন্য প্রয়োজন—

  • দুই টেবিলচামচ চাল
  • দুই কাপ দুধ
  • এক টেবিলচামচ কোকো পাউডার
  • দুই টেবলচামচ চিনি
  • এক টেবিলচামচ কুঁচানো আমন্ড

ধিমি আঁচে দুধ ফোটান। ফুটে উঠলে, চাল দিয়ে নাড়তে থাকুন তা নরম হওয়া পর্যন্ত। একে একে ঢেলে দিল কোকো পাউডার ও চিনি। ভালোভাবে মিশিয়ে, থাকতে দিন ৫ মিনিট। ঘন হয়ে উঠলে ছড়িয়ে দিন আমন্ড কুঁচি। গরম থাকতেই পরিবেশন করুন।

Payes

রেসিপি ৩: চকোলেট-নারকেল নাড়ু
নারকেলের নাড়ুর প্রতি বাঙালির ভালোবাসা বুঝি ভাষায় প্রকাশ করা মুশকিল। এই প্রেমদিবসে তাতেও থাকুক চকোলেটি টুইস্ট।

এর জন্য প্রয়োজন—

  • এক কাপ কোড়ানো নারকেল
  • এক টেবিলচামচ কোকো পাউডার
  • হাফ কাপ কনডেনসড মিল্ক

আগুন জ্বালানোর দরকারই পড়বে না! বাটিতে মিশিয়ে নিন কোড়ানো নারকেল আর কোকো পাউডার। তার মধ্যে ধীরে ঢেলে দিন কনডেনসড মিল্ক। পরিষ্কার হাতে, মিশ্রন ততক্ষণ পর্যন্ত মাখতে থাকুন যতক্ষণ না ঘন হয়ে ওঠে। তারপর তৈরি করুন ছোট ছোট নাড়ু। পরিবেশনের আগে মিনিট ২০ ফ্রিজে রাখতে পারলে, নাড়ুর স্বাদ যেন দ্বিগুণ হয়ে ওঠে।

Chocolate2

এই কয়েকটা চটজলদি রেসিপি জানা থাকলে, বছরের যেকোনও দিনকেই করে তোলা যাবে চকোলেট ডে। কি বলেন চকোলেটপ্রেমীরা?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.