সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাস মানেই বাড়িময় কেক-পেস্ট্রি, কেকের সুবাস। অনেকেই এই সময়টায় নিজে হাতে কেক, মাফিন বানাতে অভ্যস্ত। তবে এবার নাহয় কেক-পেস্ট্রির সঙ্গে কুকিজও বানাতে পারেন। বড়দিনের প্রাতঃরাশে চায়ের সঙ্গে ‘টা’ হিসেবে জমে যাবে রোস কুকিস। জেনে নিন রেসিপি।
উপকরণ

১ কাপ চালের গুঁড়ো
এক চতুর্থাংশ কাপ ময়দা
এক চতুর্থাংশ কাপ চিনি
আধ কাপ নারকেলের দুধ
এক চতুর্থাংশ চা চামচ ভ্যানিলা এসেন্স
এক চতুর্থাংশ চা চামচ নুন
ঘি ২ কাপ মতো
কুকিজের জন্য যথাযথ ছাঁচ

প্রণালী
প্রথমে কুঁচি করা নারকেল হালকা গরম জল দিয়ে পেস্ট করে নারকেলের দুধ বের করে নিন। নারকেলগুঁড়ো আলাদা ছেঁকে ফেলে দিন। চালের গুঁড়ো, ময়দা একটি মিক্সিং বোলে নিয়ে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে চিনি, নারকেলের দুধ দিয়ে একটি হুইস্ক ব্যবহার করে মেশান যাতে কোনওরকম দলা জাতীয় জিনিস আর না থাকে। এবার ভ্যানিলার এসেন্স আর প্রয়োজনমাফিক জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে আধ ঘণ্টা রেখে দিন। এরপর একটা কড়ায় ঘি গরম করে তাতে ছাঁচটা ধরে রাখুন। গরম হলে অতিরিক্ত তেল ঝরিয়ে ব্যাটারটা এতে দিয়ে কিছুক্ষণ রেখে একপাশ ভাজা হলে উলটে আবার ভেজে নিন। ঠান্ডা করে কন্টেনারে ভরে নিন রোস কুকিজ। চায়ের সঙ্গে দারুণ জমবে।
সর্বশেষ খবর
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?