সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতু বদলের সময়ে জ্বর, সর্দি-কাশি লেগেই থাকে। মুখে স্বাদ না থাকায় অনেকেই খেতে চান না। তবে একবাটি স্যুপেই চাঙ্গা থাকার টনিক লুকিয়ে রয়েছে। তাই শীত উঁকি দিতেই ঝটপট জেনে নিন রকমারি সুস্বাদু স্যুপের রেসিপি।
টমেটো স্যুপ

উপকরণ
৬ টি পাকা টমেটো
১ টি ছোট গাজর
৬ কোয়া রসুন
১ টি ছোট পিঁয়াজ
১ চা চামচ গ্রেট করা আদা
১ টেবিল চামচ বাটার
স্বাদ অনুযায়ী নুন
১ টেবিল চামচ চিনি
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
প্রণালী
প্রথমে টমোটো একটু সেদ্ধ করে নিতে হবে। কড়ায় বাটার দিয়ে পিঁয়াজ আদা রসুন একটু ভেজে টমোটো মিশিয়ে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে করাতে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটলে নুন, চিনি, মরিচগুঁড়ো দিয়ে প্রয়োজন হলে জল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিজের মতো পরিবেশন করুন।
বাঁধাকপি ও চিকেন স্যুপ

উপকরণ
মাখন- ৩ টেবিল চামচ
দু কাপ ছোট ছোট করে কাটা বাঁধাকপি
চিকেন স্টক ৬ কাপ
১ টেবিলে চামচ টম্যাটো পেস্ট
১টা গাজর
পিঁয়াজ
১ কোয়া রসুন
প্রণালী
একটি বড় পাত্র মাঝারি আঁচে মাখন দিয়ে গরম করুন। তারপর মাখনের মধ্যে টুকরো টুকরো করে কাটা বাঁধাকপি ঢেলে দশমিনিট মতো নাড়িয়ে নিন। এরপর টম্যাটো পেস্ট ২ কাপ ঢেলে পাত্রটি ঢেকে দিন। এভাবেই ৩০ মিনিট ধরে রান্না করুন। একটি ছোট ফ্রাইং প্যানে মাঝারি আঁচে আবার কিছু মাখব গলিয়ে নিন। গাজর, পিঁয়াজ ঢেলে ১০ মিনিট ধরে রান্না করুন। এবার বাঁধাকপির মধ্যে মাখনে ভাজা গাজর ও পিঁয়াজ মিশিয়ে আঁচ কমিয়ে ১০ মিনিট মতো রান্না করুন। এরপর এর মধ্যে চিকেনের স্টক ও কয়েক টুকরো চিকেন ঢেলে দিন। ১০ মিনিট মতো রেখে, ওভেন থেকে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম বাঁধাকপি ও চিকেন স্যুপ।
চিকেন সালসা স্যুপ

উপকরণ
৪ কাপ জল
পরিমানমতো চিকেন
১ টা বাঁধাকপি
৫টি বড় আলু
১ টা বড় গাজর
১টা বিট
১টা পেঁয়াজ
তেজ পাতা
২ টেবিল চামপ টম্যাটো পেস্ট
১ কোয়া রসুনের
প্রণালী
প্রথমেই পরিমাণমতো চিকেন দিয়ে চিকেন স্টক বানিয়ে ফেলুন। স্টক তৈরি করার সময় অবশ্যই মাংস থেকে হাড় আলাদা করুন। চিকেন স্টককে ফোটানোর সময় ডুমো ডুমো করে কাটা আলুগুলিকে ফুটিয়ে নিন। চিকেন স্টক ফুটে গেলে এর মধ্যে চৌকো চৌকো করে কাটা বিট ঢেলে দিন। এরপর তেজপাতা যুক্ত করুন।
ছোট ছোট করে গাজর কেটে নিন, মাখন দিয়ে ভাল ভেজে নিন গাজর। একইভাবে, পেঁয়াজ কেটে দুই দিকে ভেজে নিন। এর মধ্যে টম্যাটো পেস্ট মিশিয়ে নিন। ভাল করে ভেজে নিন। তারপরে ছোট ছোট করে কাটা বাঁধাকপি ঢেলে দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। পুরো মিশ্রণটিকে আলু ও চিক স্টকের মধ্যে ঢেলে দিন। পাত্রটিকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তৈরি আপনার বিট ও চিকেন স্যুপ।
সর্বশেষ খবর
-
ওঁদের জন্যই দিল্লির হোটেলে বাড়েনি মৃতের সংখ্যা! আগুনবন্দি অসহায়দের বাঁচিয়ে ‘হিরো’ আফজল-ওয়াসিমরা
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?