সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি বলুন বা দিওয়ালি। সন্ধ্যা হলেই জমে উঠবে আড্ডা। আর তখন হাতের কিন্তু মুখরোচক কিছু চাই-ই চাই! পার্টি বা জমায়েত যদি আপনার বাড়িতে হয় তাহলে চিকেনের দুটি পদ চটজলদি তৈরি করে ফেলতেই পারেন। খানাপিনার আসর জমিয়ে দেবে ‘চিকেন ৮৫’ আর ‘আচারি চিকেন’। কীভাবে তৈরি করবেন? জেনে রাখুন (Diwali Special Recipe)।
চিকেন ৮৫
উপকরণ
ছোট ছোট করে কাটা চিকেনের টুকরো
কাঁচালঙ্কা বাটা
রসুন বাটা
ময়দা
সাদা তেল
নুন স্বাদমতো

পদ্ধতি
ছোট ছোট চিকেনের টুকরোতে কাঁচালঙ্কা, রসুন বাটা দিয়ে মিশিয়ে ২ ঘণ্টা মিশিয়ে রাখুন। ময়দা, জল আর সাদা তেল দিয়ে ব্যাটার বানিয়ে নিন। এর পর ম্যারিনেট করা চিকেনগুলো ওই ব্যাটারে ডুবিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে তার মধ্যে মাংসের টুকরোগুলো ভেজে নিন। স্যালাড ও সস সহযোগে পরিবেশন করুন।
আচারি চিকেন
উপকরণ
চিকেন ৫০০ গ্রাম
টক দই ১৫০ গ্রাম
রসুন বাটা ১ টেবিল চামচ
আদা বাটা ১/২ টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চিমটে
নুন স্বাদমতো
চিনি ১ চিমটে
টমেটো পিউরি ১/২ কাপ
শুকনো খোলায় ভাজা জিরে-ধনে-মেথি গুঁড়ো ১ চা চামচ
সরষের তেল
আমচুর পিউরি ১ চিমটে
আচারের তেল ১ চা চামচ

পদ্ধতি
চিকেন দই, রসুন ও আদা দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এর পর কড়াইতে তেল দিয়ে তাতে ম্যারিনেট চিকেন দিন। তার পর টমেটো পিউরি, রোস্টেড মশলা, নুন, চিনি, লঙ্কা, হলুদ সব দিয়ে ২০ মিনিট ধরে নাড়াচাড়া করুন। তেল বেরিয়ে এলে আমচুর ও আচারের তেল দিয়ে দিন। এবার গার্নিশ-এর জন্য কাঁচালঙ্কা লম্বা করে চিরে দানা বের করে তার মধ্যে রোস্টেড মশলা, তেল ও আমচুর দিয়ে মেখে চেরা লঙ্কায় পুরে সাজিয়ে পরিবেশন করুন।
সর্বশেষ খবর
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট