সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে সাজপোশাকে যদি তেরঙ্গার বাহার থাকে, তাহলে খাবার পাতে কেন স্বাধীনতা দিবস উদযাপন হবে না? তিরঙ্গা পরোটা হোক কিংবা স্প্যাগেটি, বেশ জনপ্রিয়। কিন্তু ছুটির মেজাজে এদিন হেঁশেলে বেশিক্ষণ কাটাতেও ইচ্ছে করে না অনেকের। তাই ঝুটঝামেলা ছাড়াই যদি কোনও সহজ স্ন্যাকসের রেসিপি পাওয়া যায়, তাহলে তো কেল্লাফতেহ!
‘তেরঙ্গা স্যান্ডউইচ’ হল সেরকমই এক রেসিপি। চটজলজি বানাতে পারবেন। খিদেও মিটবে আবার অভিনবভাবে স্বাধীনতা দিবস উদযাপনও হবে। প্রথমেই জেনে নিন কী কী লাগবে?
উপকরণ-
৪ স্লাইস পাউরুটি, ১ কাপ মেয়োনিজ, ২ টেবিলচামচ সেজওয়ান স্যস, ১/৪ কাপ বাঁধাকপি কুচি, ১/৪ কাপ গাঁজর গ্রেট করা, ২ টেবিলচামচ গ্রিন মিন্ট চাটনি, ২ টেবিলচামচ বাটার, নুন আন্দাজমতো।

পদ্ধতি-
একটি পাত্রে ১/৪ কাপ বাঁধাকপি কুচি, ১/৪ কাপ গাঁজর গ্রেট করা, ১ কাপ মেয়োনিজ আর আন্দাজমতো নুন ভাল করে মেশান। এবার এই মিশ্রণটাকে তিনটি আলাদা পাত্রে রাখুন। একটাতে ২ টেবিলচামচ সেজওয়ান স্যস মেশান। আর আরেকটাতে ২ টেবিলচামচ গ্রিন চাটনি মেশান। তিন নম্বর মিশ্রণটাকে সেরকমই রাখুন।
এবার পাউরুটির স্লাইসগুলিতে বাটার লাগান। প্রথম স্লাইসে মিন্ট চাটনি দিন। তারওপর আরেকটা স্লাইস রাখুন। এবার প্লেন মিশ্রণটাকে উপরে দিয়ে দিন। তারউপর সেজওয়ান স্যস দিয়ে এবার আরেকটা পাউরুটির স্লাইস দিন উপর থেকে। এবার মাঝখান থেকে কেটে পরিবেশন করুন। তবে আগে থেকে স্যান্ডউইচ আকৃতির কেটেও এই তিরঙ্গা স্যান্ডউইচ বানাতে পারেন।
সর্বশেষ খবর
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস
-
মুখে বন্দে মাতরম, মনে দেশপ্রেম! জলবন্দি স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের