সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষ পার্বণ মানেই পিঠে। বাঙালির হেঁশেল থেকে গোটা বাড়িময় ম-ম করতে থাকা ফুটন্ত পিঠেপুলির সুবাস। কিন্তু সেই চিরাচরিত প্রথা যদি এবার একটু ছক ভাঙে? মানে যদি ‘ফিউশন’ মকরসংক্রান্তি কাটাতে চান তাহলে পিঠেপুলির সমাহারে ‘চকোলেট চিঁড়েচ্যাপ্টা‘কেও ঠাঁই দিতে পারেন। আপনার পিঠেপার্বণের শো-স্টপার হয়ে দেখাবে এই শীতকালীন ডেজার্ট। কথা দিচ্ছি। বানানো খানিক সময়সাপেক্ষ ঠিকই, কিন্তু আট থেকে আশি কিন্তু দিব্যি চেটেপুটে প্লেট সাফ করবে। ঝটপট জেনে নিন রেসিপি।
ব্যাটার বানানোর জন্য
১ কাপ মিষ্টি দই
১/২ কাপ চিঁড়ে
১০০ গ্রাম ক্ষোয়াক্ষীর
১ টেবিল চামচ কাজু, আমন্ড কুচি
১/২ কাপ ময়দা
১/২ কাপ সুজি
১/৪ কাপ কোকো পাউডার
৫০ গ্রাম ক্যাডবেরি চকলেট গলানো
১/৪ কাপ চিনি
১ কাপ দুধ
ভাজার জন্য সাদা তেল
কীভাবে তৈরি করবেন ‘চকোলেট চিঁড়েচ্যাপ্টা’?
প্রথমে বাটিতে মিষ্টি দই, চিঁড়ে, ক্ষোয়াক্ষীর, আমন্ড, কাজু কুচি মিশিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা, সুজি, ক্যাডবেরি চকলেট গলানো, কোকো পাউডার, দুধ ও চিনি একসঙ্গে মেশান। কিছুক্ষন ঢেকে রাখুন।
এবার প্যান গরম করে সাদা তেল ব্রাশ করে নিন। আঁচ কিন্তু কম থাকবে। নইলে পুড়ে যাবে। এবার অল্প ব্যাটার দিয়ে পাটিসাপটার আকার দিন। হয়ে এলে উপরে দই, চিঁড়ের যে মিশ্রণ, সেটা পুর হিসেবে দিন। এবার সাবধানে ধার বরাবর মুড়ে নিয়ে উলটে দিন। ব্যস, তৈরি চিঁড়ের পুর ভরা ‘চকোলেট চিঁড়েচ্যাপ্টা’ পাটিসাপটা।
সর্বশেষ খবর
-
২০২০ সালে শমীক ভট্টাচার্যের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর
-
অতিরিক্ত ফোন ব্যবহারে সর্বনাশ! ৩ লাখি অস্ত্রোপচারের মাশুল গুনলেন প্রাপ্তবয়স্ক ছবির ‘নায়িকা’
-
এইচ১এন১-এর বাড়বাড়ন্তে বাড়ছে চিন্তা, ফ্লু ও নিউমোনিয়ার টিকা কাদের জন্য জরুরি?
-
রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হওয়ার পর হারান চাকরি, এবার রূপঙ্করের সঙ্গে মঞ্চে গাইবেন সেই সিকিউরিটি গার্ড!
-
নিউ আলিপুরে ভাঙা হল নেতাজি মূর্তির হাত, নেপথ্যে কারা? দ্রুত ‘অ্যাকশনে’ বিজেপি নেতৃত্ব