Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Winter Picnic

পিকনিকে হুল্লোড় হোক ষোলো আনা, রসনাতৃপ্তিতে ঝক্কিহীন এই ৫ স্ন্যাকসকেই করুন সফরসঙ্গী

পিকনিকের মেনু বাছার ক্ষেত্রে প্রধান শর্ত দু’টি। তা হতে হবে সহজে বহনযোগ্য। এমনকী দীর্ঘক্ষণ পরেও স্বাদ থাকবে অটুট। ঝোল-ঝাল বা সসের ঝামেলা এড়িয়ে রইল এমন কিছু পদের খোঁজ, যা শুধু পিকনিকের স্পটে নয়, পথচলতি ভ্রমণেও দেবে স্বাদ ও তৃপ্তির ছোঁয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬, ১৬:২১

options
link
পিকনিকে হুল্লোড় হোক ষোলো আনা, রসনাতৃপ্তিতে ঝক্কিহীন এই ৫ স্ন্যাকসকেই করুন সফরসঙ্গী zoom
শীতের পিকনিকে ঝক্কিহীন স্ন্যাকসের সুলুকসন্ধান

মাঘের দ্বিতীয় সপ্তাহ। কুয়াশা মোড়া সকাল শেষে মিঠে রোদের দুপুর। এমন দিনে সপরিবারে চড়ুইভাতির আমেজই আলাদা। কিন্তু পিকনিক মানেই তো আর শুধু আড্ডা আর হইচই নয়। আসল আকর্ষণ ভূরিভোজন। পিকনিকের মেনু বাছার ক্ষেত্রে প্রধান শর্ত দু’টি। তা হতে হবে সহজে বহনযোগ্য। এমনকী দীর্ঘক্ষণ পরেও স্বাদ থাকবে অটুট। ঝোল-ঝাল বা সসের ঝামেলা এড়িয়ে রইল এমন কিছু পদের খোঁজ, যা শুধু পিকনিকের স্পটে নয়, পথচলতি ভ্রমণেও দেবে স্বাদ ও তৃপ্তির ছোঁয়া।

ভেজ কাটলেট স্যান্ডউইচ
পিকনিকের জলখাবারে এর জুড়ি মেলা ভার। সেদ্ধ আলু, মটরশুঁটি আর মশলার পুরে তৈরি মুচমুচে কাটলেট। পাউরুটির মাঝে সবুজ চাটনি মাখিয়ে নিলেই তৈরি। মাখন মাখানো রুটির পরতে পরতে শীতের আমেজ। বাটার পেপারে মুড়ে নিলে সতেজ থাকে দীর্ঘক্ষণ। এটি যেমন পেট ভরায়, স্বাদেও তেমনই অতুলনীয়।

Advertisement
Winter Picnic
ভেজ কাটলেট স্যান্ডউইচ

পনির টিক্কা র‍্যাপ
পিকনিকের মাঠে বসে একটু ধোঁয়াটে স্বাদ না হলে চলে? দই আর মশলায় মাখানো পনির গ্রিল করে রুটির ওপর সাজিয়ে নিন। সঙ্গে পেঁয়াজ কুচি আর পুদিনার চাটনি। তবে খবরদার, টমেটো দেবেন না! তাতে র‍্যাপ নরম হয়ে যাওয়ার ভয় থাকে। ফয়েলে মুড়ে নিলে এটি বয়ে নিয়ে যাওয়া সহজ।

Winter Picnic
পনির টিক্কা র‍্যাপ

মশালা কর্ন চাট
গল্প আর আড্ডার মাঝে মুখরোচক কিছুর খোঁজ করলে কর্ন চাট সেরা। সেদ্ধ ভুট্টা, মাখন আর লেবুর রসের যুগলবন্দি। জল ঝরিয়ে শুকনো করে প্যাক করলে চুঁইয়ে পড়ার ভয় থাকে না। চামচ দিয়ে অনায়াসেই খাওয়া যায় এই চটপটে খাবার।

Winter Picnic
মশালা কর্ন চাট

থেপলা রোল
ভ্রমণপিপাসু বাঙালির প্রিয় সঙ্গী মেথি থেপলা। ময়দার বদলে আটা আর মেথির স্বাদ। ভিতরে আলুর শুকনো তরকারি দিয়ে রোল বানিয়ে নিলে এটি দীর্ঘ ভ্রমণেও নষ্ট হয় না। টিস্যু পেপারে জড়িয়ে নিলে নরমও থাকে বেশ।

Winter Picnic
থেপলা রোল

কলা-আখরোটের মাফিন
শেষ পাতে মিষ্টিমুখ না হলে কি আর পিকনিক জমে? বাড়িতে বানানো বানানা-ওয়ালনাট মাফিন সহজেই বয়ে নেওয়া যায়। এটি গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় নেই। চা বা কফির আড্ডায় কামড় দিলে মন ভালো হতে বাধ্য।

Winter Picnic
বানানা-ওয়ালনাট মাফিন

আসলে পিকনিক মানে তো শুধু পেটপুজো নয়, ভাগ করে নেওয়ার আনন্দ। সঠিক খাবার নির্বাচনে সেই আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। তাই ঝক্কি কমিয়ে স্বাদ বজায় রাখাই হোক এবারের শীত-বিলাসের মন্ত্র।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.