সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিম মোটামুটি সবার পছন্দের। আর ডিম দিয়ে যে কোনও রান্নাও খুব সহজ। লেবানিজ রান্নায় ডিমের ব্যবহার বেশি হওয়ায় খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন যেকোনও লেবানিজ ফুড। ট্রাই করুন শাকশুকা।
যা লাগবে-
৬টি ডিম, ১টি বড় পেঁয়াজ কুচি, ১টি মাঝারি আকারের ক্যাপসিকাম (কুচো করে কাটা), ২টি রসুনের কোয়া (কুচো করে কাটা), ২ টেবিল চামচ টমেটো পেস্ট, ২ কাপ টমেটো (চার টুকরো করে কেটে ১ কাপ জলে সেদ্ধ করা), ১ চা চামচ জিরা, ১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো, নুন স্বাদ মতো, গোল মরিচ গুঁড়ো আন্দাজ মতো, ধনে পাতা।
[আরও পড়ুন: পরোটার ভিতর গুলাব জামুন! নতুন স্বাদের খাবার দেখে জিভে জল খাদ্যপ্রেমীদের, দেখুন ভিডিও]
তৈরি করুন এভাবে–
একটি বড় প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ৫ মিনিট নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। ক্যাপসিকাম কুচি নরম হয়ে এলে এতে টমেটোর পেস্ট, টমেটো কুচি, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়িয়ে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। ঘন হয়ে এলে এতে টমেটোর মাঝখানে গর্ত করে প্রতিটি গর্তে একটি করে ডিম ভেঙে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ১০-১৫ মিনিট অথবা ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন লেবানিজ রান্না শাকশুকা।

[আরও পড়ুন: আর নয় ঘণ্ট! স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন লাউয়ের মালাইকারি, রইল রেসিপি ]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি