সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়েস কল ও টেক্সট মেসেজিংয়ের অভ্যাস আমূল বদলে দিয়েছে ফেসবুক অধীনস্থ হোয়াটসঅ্যাপ৷ বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং অ্যাপ এখন ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার করা যাবে৷ সৌজন্যে মার্কিন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ফ্রিডম পপ৷
ফ্রিডম পপ-এর নয়া অফার, তাদের সিম কার্ড ব্যবহার করলে বিশ্বের ৩০টি দেশে ইন্টারনেটের খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে৷ অর্থাৎ, খরচ করতে হবে না নেট ব্যালেন্সও। এমনিতে বছরভর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কোনও বাড়তি টাকা লাগে না৷ কিন্তু ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়৷ নয়া অফারে সেটুকুও হবে না৷ এমনকী, রোমিংয়ে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনও খরচ হবে না বলে দাবি করেছে সংস্থাটি৷
সংস্থার দাবি, ২০১৬ সালে দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের জন্য পয়সা খরচ করার কোনও যুক্তি নেই৷ সংস্থাটি চায়, মার্কিন মুলুকে আরও বেশি সংখ্যক মানুষ তাদের নেটওয়ার্কের আওতায় আসুক৷ একটি ব্লগ পোস্টে এই বক্তব্য পেশ করেছে ফ্রিডম পপ৷
কোন কোন দেশে ডেটা খরচ না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ইতালির মতো দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ফ্রিডম পপ ডেটার খরচ দাবি করবে না৷ শুধু তাই নয়, নির্দিষ্ট কয়েকটি দেশে ফ্রি হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে সংস্থাটি৷ গতবছর থেকে লস অ্যাঞ্জেলসের এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে৷
সর্বশেষ খবর
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি
-
রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশে’র গুলিতে আহত যুবক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ
-
বয়স সংখ্যামাত্র! সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক