সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েডের পর আরেকটি নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে গুগল৷ কিন্তু অ্যান্ড্রয়েডের রমরমা বাজারে হঠাৎ আরেকটি নতুন ওএস-এর কী দরকার পড়ল, ভাবতে বসে বেশ ধন্দে বিশেষজ্ঞরা৷ সম্পূর্ণ নতুন এই ওএস-এর নাম ফিউশা৷ অভিধান অনুযায়ী যার অর্থ, গোলাপি ও বেগুনি রঙের মিশেলে নলাকৃতির ফুল৷ আমেরিকা ও নিউজিল্যান্ডে এই ধরনের ফুল দেখতে পাওয়া যায়৷
ফিউশা কী? সে কথা এখনই নির্ভুল বলা সম্ভব নয়! কারণ, এখনও এই প্রকল্পকে সযত্নে গোপন রেখেছে গুগল৷ তবে মনে করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ও গুগল ক্রোমকে একত্র করে জন্ম নিচ্ছে ফিউশা৷ এটি মূলত একটি লাইটওয়েট বা হালকা ওএস৷ ২০১৭ সালে প্রকাশ্যে আসতে পারে ফিউশা৷
New “Fuchsia” OS from Google may combine Android and Chrome OS https://t.co/ixFJpgQkyZ pic.twitter.com/dH5RU7Plth
— TechnoBuffalo (@TechnoBuffalo) August 13, 2016
অ্যান্ড্রয়েড হল লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত একটি ওএস। যা গুগল অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট কিনে নেয় ২০০৫ সালে। বর্তমানে অ্যান্ড্রয়েডই বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম৷ বর্তমানে ২,০০,০০০ এরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে প্লে-স্টোরে৷
Google is developing an OS called “Fuchsia,” runs on All the Things https://t.co/tZiPQdePyr pic.twitter.com/Ui7BZbrv6K
— Android Police (@AndroidPolice) August 12, 2016
সর্বশেষ খবর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানির ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের