Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Arthritis Pain Relief Tips

বর্ষা আসতেই হাঁটু-কোমরে অসহ্য ব্যথা? এই ৫ অভ্যাসে মিলতে পারে স্বস্তি

বর্ষার আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে জয়েন্ট বা সন্ধিস্থলের ব্যথা বেড়ে যাওয়ার বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৮:০৪

options
link
বর্ষা আসতেই হাঁটু-কোমরে অসহ্য ব্যথা? এই ৫ অভ্যাসে মিলতে পারে স্বস্তি zoom
বর্ষায় বাড়ে ব্যথা! ছবি: সংগৃহীত
Advertisement

বর্ষার আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়া অনেকের কাছেই স্বস্তির। কিন্তু আর্থ্রাইটিসে ভোগা মানুষের কাছে এই ঋতুই হয়ে ওঠে অস্বস্তির কারণ। বৃষ্টি শুরু হলেই হাঁটু, কোমর, কাঁধ বা গোড়ালির ব্যথা যেন আচমকাই বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট বা সন্ধিস্থল নাড়াতে কষ্ট হয়, হাঁটাচলাও হয়ে ওঠে কঠিন।

এটা কেবল মনের ভুল নয়। বিশেষজ্ঞদের মতে, বর্ষার আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সন্ধিস্থলের ব্যথা বেড়ে যাওয়ার বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে (Arthritis Pain Relief Tips)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন বাড়ে ব্যথা?
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় এবং বায়ুমণ্ডলীয় চাপ কমে। এই চাপের পরিবর্তনের ফলে জয়েন্টের চারপাশের টিস্যু সামান্য প্রসারিত হতে পারে। এতে সংবেদনশীল স্নায়ুর উপর চাপ পড়ে, ফলে ব্যথা ও জড়তা বাড়ে।

শুধু তাই নয়, ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় পেশি ও লিগামেন্টও স্টিফ বা শক্ত হয়ে যায়। বর্ষায় বাইরে বেরনো ও শরীরচর্চা কমে যাওয়ায় সন্ধিস্থলও আরও শক্ত হয়ে পড়ে। তাই অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পুরনো চোট বা দীর্ঘদিনের কোমরের ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁদের সমস্যা এই সময়ে বেশি বাড়ে।

Expert tips to manage arthritis pain and joint stiffness during the monsoon
বর্ষায় বড্ড ভোগায়। ছবি: সংগৃহীত

কী করলে মিলবে স্বস্তি?

নিয়মিত শরীরচর্চা
বৃষ্টি হলেও শরীরচর্চা বন্ধ করবেন না। ঘরের ভিতরে হাঁটা, হালকা স্ট্রেচিং বা সহজ ব্যায়াম সন্ধিস্থল সচল রাখতে সাহায্য করে।

একটানা বসে থাকবেন না
প্রতি ৩০ থেকে ৪০ মিনিট অন্তর উঠে কিছুক্ষণ হাঁটুন। এতে জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে।

ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন হাঁটু ও কোমরের উপর চাপ বাড়ায়। তাই সুষম খাদ্য খান এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিনসমৃদ্ধ খাবারকে গুরুত্ব দিন।

পর্যাপ্ত জল পান করুন
বর্ষায় তৃষ্ণা কম পেলেও শরীরে জলের ঘাটতি হতে দেবেন না। পর্যাপ্ত জল শরীরের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে।

চিকিৎসকের পরামর্শ মেনে চলুন
ব্যথা বাড়লে নিজে থেকে ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না। নিয়মিত ওষুধ এবং ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Person with arthritis following expert advice to relieve joint pain in the rainy season
শরীরচর্চার অভ্যাস যেন বজায় থাকে। ছবি: সংগৃহীত

ব্যথাকে স্বাভাবিক ভেবে অবহেলা নয়
বর্ষায় জয়েন্টের ব্যথা বাড়া অস্বাভাবিক নয়, তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ারও কথা নয়। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে বর্ষার দিনগুলোও অনেকটাই আরামদায়ক হতে পারে। তবে ব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে, জয়েন্ট ফুলে যায় বা নড়াচড়া করতে সমস্যা হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.