সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালের ব্রেক ফাস্ট হোক কিংবা স্কুল, কলেজ, কর্মক্ষেত্রের টিফিন। অথবা হোক চা-ঘুগনির নির্ভেজাল সঙ্গী। বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাউরুটি (Bread)। তাতেই নাকি আবার কমে কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা। এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ।
শরীরে পর্যাপ্ত পরিমাণ কোলেস্টেরলের প্রয়োজন রয়েছে। তবে তা বেড়ে গেলে চিন্তা আছে বই কি! কারণ এই সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সবসময় যে ওষুধ খেতে হবে তেমনটা কিন্তু নয়। জীবনযাপনের পরিবর্তন ও সঠিক পুষ্টিকর খাবার ওষুধের পরিপূরক হতে পারে। আর এতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাউরুটি। বিশেষ করে হোল গ্রেন ব্রেড (Whole-Grain Bread)।
[আরও পড়ুন: রোজ বিছানায় থাকবে নতুন প্রেমের উষ্ণতা, যদি গড়ে তোলেন এই চার অভ্যাস]
পাউরুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ফলে সকালের শুরু এই খাবার দিয়ে করা যেতেই পারে। যাতে অনেকক্ষণ পেট ভরা থাকে। আবার কাজ করার এনার্জিও পাওয়া যায়। হোল গ্রেন ব্রেড যদি রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে ডায়েট নিয়েও খুব বেশি চিন্তা করতে হবে না। আর তাতে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে।
পাউরুটি রোজকার ডায়েটে থাকলে নাকি হজমের সমস্যাও দূর হয়। অনেকেরই কামফর্ট ফুট ঘুগনি-পাউরুটি। যা সহজপাচ্য হিসেবেই বিবেচিত হয়। তবে হ্যাঁ, যখনই পাউরুটি খাবেন একটু সেঁকে নেবেন।
[আরও পড়ুন: পুজোর মরশুমে চর্ব্য-চোষ্য খেয়ে পেটের হাল বেহাল! ঝটপট জানুন কোন খাবারে রেহাই পাবেন?]
সর্বশেষ খবর
-
সইফ-সলমনকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! ‘ফ্লপ স্টার’ বিতর্ক শুরু হতেই মুখ খুললেন প্রযোজক
-
নেদারল্যান্ডসের ‘বিজেপি পরিবারের’ সঙ্গে সাক্ষাৎ শমীকের, প্রবাসীদের সঙ্গে ভারত নিয়ে কী আলোচনা হল?
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল

