সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদজল খেয়ে কাজে নেমে পড়ার পরামর্শ অনেক বার শুনেছেন নিশ্চয়ই৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন এর প্রকৃত অর্থ? আদতে কী কী গুণ থাকে এই আদাজলে, যে তা প্রবাদে পরিণত হয়েছে? বাস্তব জীবনে এই জলের কী মাহাত্ম্য?
[ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন মুখের বলিরেখা?]
১) হালকা শীতে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি থাকে৷ এমন সময় সর্দি-কাশি সারাতে আদাজলের বিকল্প নেই৷
২) শুধু সর্দি-কাশিই নয় আদাজল পেটের পক্ষেও ভীষণ উপকারী৷ এর নিয়মিত সেবন গ্যাসের সমস্যা কমায়৷ বমি কিংবা বমি বমি ভাব থেকে মুক্তি দেয়৷
৩) ব্যস্ত জীবনে অনেকেই জল কম খান৷ শরীরে জলের পরিমাণ কম থাকার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে৷ আদাজল দেহে জলের সমতা বজায় রাখতে সাহায্য করে৷

৪) এখনকার দিনে খাওয়া-দাওয়াও ঠিক সময় হয় না৷ ফলে অনেকেই পেটের জ্বালার সমস্যায় ভোগেন৷ এই রোগের অব্যর্থ দাওয়াই আদাজল৷ খেলেই শান্তি৷
৫) সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, আদা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়৷ যাদের ডাইবেটিসের সমস্যা আছে তাঁরা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আদাজল খাওয়া শুরু করতেই পারেন৷
[প্রেমে পড়ার আগে নিজেকে এই সাতটি প্রশ্ন অবশ্যই করবেন]
৬) জানা গিয়েছে, রান্না করার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ রয়েছে৷ আদাজলের মাধ্যমে বহু রোগের জীবাণু ধ্বংস হয়৷ ক্যানসারের মতো মারণ রোগ প্রতিরোধের ক্ষেত্রেও নাকি আদার জুড়ি মেলা ভার৷
৭) যাঁরা ওজন নিয়ে সচেতন তাঁদের জন্যও আদাজল উপকারী৷ এর নিয়মিত সেবন অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে৷

৮) শোনা গিয়েছে, মাইগ্রেনের সমস্যায় যাঁরা ভোগেন তাঁরা প্রথম থেকেই আদা খাওয়া শুরু করলে উপকার পান৷ আদা শরীরের ব্যথা-বেদনা কমাতেও সাহায্য করে৷
৯) অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে, আদা শরীরের রক্তজমাট দূর করতে সাহায্য করে। রক্তের জীবাণু দূর করতেও এর জুড়ি নেই।
[জানেন, নারকেল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?]
সর্বশেষ খবর
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু
-
আমেরিকায় জন্মালেই মার্কিন নাগরিক, ট্রাম্পকে ধাক্কা দিয়ে ১৫৬ বছরের পুরনো আইন বহাল সুপ্রিম কোর্টের
-
অপারেশন সিঁদুরে জওয়ানদের বলিদান অস্বীকার! রাজনাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের
-
ইসলাম ত্যাগ করে ‘ভরদ্বাজ’ হলেন উরফি! বিতর্কের মুখে কী জবাব ইনফ্লুয়েন্সরের?