পৌষালী কুণ্ডু: সোশাল মিডিয়া খুললেই শত শত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও, টিপস চোখে পড়ে সকলের। ডাক্তারি বিদ্যা না থাকা সেই সব ডিজিটাল ক্রিয়েটরদের বিনা পয়সার পরামর্শ শুনে অনেকেই সে সব মানতেও থাকেন। বলাই বাহুল্য, তাতে ফল বেশিরভাগ সময়ই হয় নেতিবাচক। সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় টিকটক ইউজার সুমা ফ্রেল একটি ভিডিও পোস্টে দাবি করেন, তিনি নিয়মিত প্রস্রাব আইড্রপের মতো ব্যবহার করে চোখের নানা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
[আরও পড়ুন: শুধু শাক-সবজি নয়, এই ফুলগুলো খেলেও পাবেন দারুণ উপকার, কীভাবে? জেনে রাখুন]
তাঁর ক্ষীণ হতে থাকা দৃষ্টিশক্তি অনেকটা ভালো হয়েছে। মায়োপিয়া অসুখ থেকেও মুক্তি পেয়েছেন। সুমার এই ইউরিন থেরাপির ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। যদিও চক্ষু-বিশেষজ্ঞরা এই বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, এমন কখনওই হতে পারে না। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজির বিশিষ্ট আই স্পেশালিস্ট ডা. অসীম ঘোষ বলেন, “অন্য কোনও অসুখের চিকিৎসায় ইউরিন থেরাপি কতটা কী করে জানি না। কিন্তু চোখের কোনও সমস্যাই ইউরিন থেরাপিতে সারানো যায় না। এই ধরনের হুজুগে পা দিলেই বিপদ।”
একইভাবে এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. হরিশঙ্কর নাগ। উল্লেখ্য, ব্রিটেনে ইউরিন থেরাপির সাহায্যে স্কিন ম্যাসেজ, মাড়ির চিকিৎসার প্রচলন আছে। স্বাস্থ্য ভালো রাখতে মূত্রপানেরও পরামর্শ দেন কয়েকজন বিকল্প চিকিৎসা ব্যবস্থার নিউরোপ্যাথ।
[আরও পড়ুন: মনখারাপের দিনে এই ৬ ভুল একদম করবেন না, অবসাদ ছেলেখেলা নয়, সতর্কবার্তা বিশেষজ্ঞর]
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা