ক্ষীরোদ ভট্টাচার্য: ভোরে ঠান্ডা। তো বেলা বাড়তেই গরম। আবার সন্ধেয় বইছে হাওয়া। সব মিলিয়ে খামখেয়ালি আবহাওয়া। তার ফলে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে খুদে সদস্যরা। চিকিৎসকদের পরিভাষায় অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে ভুগছে শিশুরা। এই মরশুমে কীভাবে সুস্থ রাখবেন সন্তানকে? অভিভাবকদের কথা মাথায় রেখে গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।
প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনার শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে ভুগছে?
উপসর্গ
- ৩ দিনের বেশি জ্বর।
- নাক দিয়ে জল পড়া।
- গলা ব্যথা।
- সারা শরীরে ব্যথা।
- বমি।
- পাতলা পায়খানা।
- দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া।
[আরও পড়ুন: শুয়েই ঘুমিয়ে পড়েন? ‘লক্ষণ ভাল নয়’, বলছেন বিখ্যাত ঘুম-বিজ্ঞানী]
উপরোক্ত উপসর্গগুলি দেখা দিলে বাড়িতে কড়া নজরদারিতে রেখে শিশুকে যত্ন করতে পারেন।
কীভাবে যত্ন নেবেন
- শিশুকে বেশি পরিমাণে তরল খাবার খাওয়ান।
- পাতলা পায়খানা হলে শিশুকে ওআরএস খাওয়ান।
- জ্বর হলে শিশুকে দিন প্যারাসিটামল।
- ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমলে গা মুছিয়ে দিতে হবে।
- শিশুর জ্বর, খাওয়ার পরিমাণ, প্রস্রাবের পরিমাণের কমছে কিনা, সেদিকে নজর রাখুন।
- পরিবারের খুদে সদস্যকে বাসক এবং তুলসি পাতার রস খাওয়ান।
বিঃদ্রঃ
তিনদিনের বেশি জ্বর, শিশুদের প্রস্রাব কমে যাওয়ার, সারাক্ষণ ঝিমুনি, স্বাভাবিকের থেকে দ্রুত শ্বাস নিলে অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যান।
শিশু যাতে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে না ভোগে তাই আগাম সতর্কতা নিন।
সতর্কতা
- বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। শিশুকেও তা শেখান।
- বাইরে থেকে এসে তাড়াতাড়ি জামাকাপড় বদল করুন।
- ভিড় থেকে শিশুকে দূরে রাখুন। মাস্ক ব্যবহার করুন।
- হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করুন।
- অসুস্থ শিশুকে ভুলেও স্কুলে পাঠাবেন না।
- শিশুকে বারবার হালকা গরম পানীয় খাওয়ান।
প্রয়োজন হলে টেলিমেডিসিনে চিকিৎসকের পরামর্শ নিন। নম্বরটি হল: ১৮০০-৩১৩-৪৪৪-২২২।
[আরও পড়ুন: অ্যাডিনো সংক্রমণে ভরসা জল আর প্যারাসিটামল, বার্তা ICMR-এর]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক