সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি মানেই ভ্রমণপিপাসু। দিঘা, পুরী হোক বা দার্জিলিং, সপ্তাহান্তের ছুটিতেও প্রায় সকলেই চেষ্টা করেন ঘুরে আসতে। স্বাভাবিকভাবেই যে কোনও সময় চাইলেই তো আর টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা তৎকাল। আর এই সুযোগকেই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। চলে কালোবাজারি। সেই চক্রকে সায়েস্তা করতেই তৎকাল টিকিট বুকিংয়ে বদল আনা হচ্ছে ৩ টি বদল। যা লাগু হবে জুলাই মাসে।
তৎকাল বুকিংয়ে বাধ্যতামূলক আধার
চলতি বছরের ১ জুলাই থেকে তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা থাকতেই হবে আধার কার্ড। অন্যথায় বুকিং করতে পারবেন না টিকিট। তাই যদি লিংক করা না থাকে তাহলে অবিলম্বে IRCTC অ্যাকাউন্টের সঙ্গে লিংক করুন আধার।
ওটিপি ভেরিফিকেশন
আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক। ঠিক অনলাইন কেনাকাটার মতোই। ওটিপি ভেরিফিকেশন হলে ভুয়ো বুকিংয়ের সংখ্যা কমবে বলেই আশাবাদী রেল। ১৫ জুলাই থেকে চালু হবে এই ওটিপি ভেরিফিকেশন।
প্রথম ৩০ মিনিট টিকিট কাটতে পারবেন না এজেন্টরা
তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারবেন না এজেন্টরা। অর্থাৎ এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হবে ১০.৩০ পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা ১১.৩০ মিনিট।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?