সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের সময় জুতো-মোজা পরে অফিস বা পার্টিতে গিয়েছেন। হঠাৎই নাকে আসছে বাজে গন্ধ। আশপাশের লোকেরাও বিরক্তির প্রকাশ করছেন। বুঝতে পারলেন এটা আপনারই কম্ম। অর্থাৎ আপনার মোজা থেকেই আসছে দুর্গন্ধ। করবেন কী?
১) শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণজলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন। তার পর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
২) রোজ মোজা কেচে নিন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে।
৩) ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।
[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]
৪) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।
৫) বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।
৬) সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।
[আরও পড়ুন: খাবেন নাকি সানি দেওলের প্রিয় ‘মেথি কা পরাঠা’? জেনে নিন স্পেশ্যাল রেসিপি]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর