সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে তরমুজ খেতে কে না ভালোবাসে? সিংহভাগের জবাবই এক্ষেত্রে ‘হ্যাঁ’। তবে বাজার থেকে বেছে ভালো তরমুজ কেনা যেন চ্যালেঞ্জ। অনেকেই রোজ ঠকে যান। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও, কেনার পর মোটেও ভালো হয় না। তার ফলে মনখারাপ। আশা করেও ভালো ফল খাওয়া হয় না। তবে সামান্য কয়েকটি টিপসেই লাল টুকটুকে মিষ্টি তরমুজ কেনা সম্ভব।
তরমুজের আকারের উপর নির্ভর করে অনেক কিছু। সাধারণত পুরোপুরি গোলাকার কিংবা ডিম্বাকৃতি তরমুজ অনেক বেশি মিষ্টি হয়।
আবার ওজনের উপরেও নির্ভর করে তরমুজের স্বাদ। তুলনামূলক ভারী তরমুজ কাটলে দেখা যায় সেটি বেশি লাল রঙের। অনেক বেশি সেটি মিষ্টিও হয়।

তরমুজের ত্বকে হলুদ দাগ থাকলে কিনতেই পারেন। কারণ, ওই ধরনের তরমুজে বেশি স্বাদ পাওয়া সম্ভব।

তরমুজ উপর থেকে খুব মসৃণ হলে, তা অনেক সময় মিষ্টি না-ও হতে পারে। যদি তরমুজের গায়ে জালের মতো দাগ থাকে, তবে তা ভালো হওয়াই স্বাভাবিক।

তরমুজ কেনার আগে হাতের তালুতে নিন। আঙুল দিয়ে হালকা হাতে আঘাত করুন। ফাঁপা শব্দ পাওয়া গেলে বুঝতে হবে তা ভালোই হবে।

আর চিন্তা কীসের? বাজারে গিয়ে ভালো তরমুজ আজই কিনে ফেলুন। এই টিপসগুলি মেনে চললে তরমুজের স্বাদ ভালো হতে বাধ্য।
সর্বশেষ খবর
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?
-
আন্তর্জাতিক বাঁহাতি দিবসে নজির স্টার্কের, অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশেরও