বিয়েবাড়ির সন্ধে কি আর ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি ছাড়া সম্পূর্ণ হয়? আর তেমনই সম্পূর্ণ হয় না জম্পেশ খাওয়াদাওয়া ছাড়া। কিন্তু দুইয়ের মাঝে ব্যালেন্স করা কি সোজা? দামী সিল্কের শাড়িতে যদি খাবারের তেলের দাগ লেগে যায়, তবেই বাধে বিপত্তি। তেলের দাগ এমনিতেই সহজে যেতে চায় না কোনও কাপড় থেকে। তার ওপর সেই কাপড় যদি হয় সিল্ক, তবে তো আরও বড় সমস্যা।
দামী সিল্কের কাপড় তো আর ওয়াশিং মেশিনে কেচে ফেলা যায় না। এমনকী ড্রাই ক্লিনিং-এ পাঠালেও তেল-মশলার দাগ নিজহাতে সাফ করে তারপর পাঠানোই ভালো। কী করা যায় তবে?
আরও পড়ুন:

সিল্ক তুলনামূলকভাবে সেনসিটিভ ফাইবার। তাই অত্যন্ত সাবধানী হতে হয় সিল্কের যত্ন নেওয়ার সময়। তেলের দাগ সিল্কের সূক্ষ্ম তন্তুর মধ্যে দ্রুত ঢুকে যায় এবং ছড়িয়ে পড়তে পারে। তাই এই ধরনের দাগ পরিষ্কার করা বেশ কঠিন। তবে রয়েছে এমন পদ্ধতিও, যা মেনে চললে তেলের দাগ অনেকটাই দূর করা সম্ভব।
সহজ কয়েক ধাপ মেনে চললেই কেল্লাফতে
১. শাড়ির তেলের দাগের ওপর সামান্য ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ ছড়িয়ে দিন। এটি তেল শুষে নিতে সাহায্য করবে। ২০–৩০ মিনিট রেখে দিন এভাবেই।
২. এরপর একটি শুকনো নরম কাপড় বা টিস্যু দিয়ে দাগের ওপর আলতো করে চাপ দিন। তবে ভুলেও ঘষবেন না।
৩. দাগ ছড়িয়ে পড়া আটকাতে বাইরের প্রান্ত থেকে ধীরে ধীরে মাঝের দিকে চাপ দিয়ে পরিষ্কার করুন। কাপড়ে তেল ওঠা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কয়েকবার করুন।
৫. পাউডার আলতো করে ঝেড়ে ফেলুন।
৬. মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করে, ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন শাড়ির দাগ-লাগা অংশ।

তবে সিল্কের শাড়ির ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে না রাখলেই নয়।
- দাগ যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করুন। সিল্কে দাগ দ্রুত বসে যেতে পারে।
- নতুন কোনও পদ্ধতি শাড়িতে প্রয়োগ করার আগে, তাতে শাড়ির রঙ জ্বলে যেতে পারে কি-না, সেদিকে খেয়াল নিন।
- সিল্ক পরিষ্কারের ক্ষেত্রে কুসুম-গরম জল ব্যবহার করা ভালো। খুব গরম জল সিল্কের তন্তু দুর্বল করে দিতে পারে।
সঠিক যত্ন নিলে আপনার প্রিয় সিল্কের শাড়িটি দীর্ঘদিন সুন্দর থাকবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারে রয়ে যাবে তার ঐতিহ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে