অনেকেই রোজের তরকারিতে কারিপাতা খেতে ভালোবাসেন। সরবত বা চাটনিতে নিয়মিত দেওয়া হয় পুদিনা। ফলে বাড়িতে এই দুইয়ের যোগান থাকেই। কিন্তু রান্না চলাকালীন মোক্ষম সময়ে যদি ফ্রিজ খুলে দেখেন, পাতাগুলি নেতিয়ে গিয়েছে, কালচে হয়ে গিয়েছে কিংবা একেবারে শুকিয়ে গিয়েছে, কী করবেন তখন?
কারিপাতা ও পুদিনা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় এক আঁটি কেনার পর অর্ধেকই ফেলে দিতে হয়। বিশেষ করে ধোয়ার পর পাতায় জল লেগে থাকলে, তা পচন আরও দ্রুত করে। তবে সঠিকভাবে সংরক্ষণ (Curry-Mint Leaf Storage) করলে কয়েক মাস পর্যন্ত তা ভালো রাখা সম্ভব!
আরও পড়ুন:

১। প্রথমে ডাঁটা থেকে কারিপাতাগুলি আলাদা করে নিন। হলুদ হয়ে যাওয়া বা নষ্ট পাতা বাদ দিন। ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় বা পেপার টাওয়েলের উপর ছড়িয়ে, সম্পূর্ণ শুকিয়ে নিন। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। পাতায় জল থেকে গেলে, পরে ছত্রাক তৈরি হতে পারে।
পুরোপুরি শুকিয়ে গেলে এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে ভরে যতটা সম্ভব বাতাস বের করে বন্ধ করে দিন। তারপর ফ্রিজারে রাখুন। এভাবে সংরক্ষণ করলে কারিপাতা প্রায় ৪ থেকে ৬ মাস ব্যবহার করা যায়।
২। ব্যবহার করুন আইস কিউব পদ্ধতি। পুদিনা দ্রুত সুগন্ধ হারায়। ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পর কারিপাতার মতোই এয়ারটাইট ব্যাগে রেখে ফ্রিজ করতে পারেন। অথবা পাতা কুচিয়ে আইস কিউব ট্রেতে রেখে অল্প জল দিয়ে জমিয়ে নিতে পারেন। এই পুদিনার কিউব চাটনি, স্মুদি কিংবা চায়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। প্রয়োজনমতো কিউব সরাসরি রান্নায় বা পানীয়ে দিয়ে দিতে পারেন।
৩। ফ্রিজারে রাখতে না চাইলে কারিপাতা ও পুদিনা শুকিয়ে সংরক্ষণ করা যায়। ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে পরিষ্কার কাপড় বা ট্রেতে ছড়িয়ে ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। মাঝে মাঝে পাতা উল্টে দিন। সম্পূর্ণ শুকিয়ে মুচমুচে হয়ে গেলে এয়ারটাইট কৌটায় ভরে ছায়ায় রাখুন। তবে শুকিয়ে রাখলে পুদিনার সুগন্ধ কিছুটা কমে যায়।

৪। খুব বেশি দিন রাখতে পরিকল্পনা না থাকলে, ফ্রিজেই রাখা যায় সহজ উপায়ে। না-ধোয়া পাতাগুলি শুকনো পেপার টাওয়েলে আলগাভাবে মুড়ে আংশিক খোলা প্লাস্টিকের ব্যাগ বা কন্টেনারে রাখুন। এতে সামান্য বাতাস চলাচল করবে এবং পাতাগুলিও অতিরিক্ত শুকিয়ে যাবে না।
তবে যে কোনও খাবারের ক্ষেত্রেই সংরক্ষণের চাইতে টাটকা অবস্থায় খেতে পারলেই ভালো হয়। তাই সম্ভব হলে, অল্প পরিমাণে কিনুন, ব্যবহার করে ফেলে আবার কিনুন পরের দফা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব